গাজীপুরের টঙ্গীতে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাজীপুরের টঙ্গীতে নাজনীন ভূঁইয়া (১৫) নামের এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (০৫ মার্চ) টঙ্গী থানাধীন গাজীবাড়ি পুকুড়পাড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নাজনীন ভূঁইয়া ওই গ্রামের মো: আবুল কাশেমের কন্যা। সে টঙ্গী শাহাজ উদ্দিন সরকার স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণীর শিক্ষার্থী ছিল। বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গাজিবাড়ি এলাকার একটি ভবনের ৮ম তলায় মা-বাবার সঙ্গে থাকত নাজনীন। তার মা অজুফা আলী মুক্তা একজন আইনজীবী। নাজনীন ওই দম্পতির একমাত্র সন্তান। একই ভবনের ৫ তলায় থাকেন তার মামা। আজ তার মা-বাবা বাইরে গেলে দুপুরে তার মামি মারিয়া জাহান তাকে ডাকতে আসেন।
এ সময় রুমের ভেতর থেকে কোন সাড়া শব্দ না পেয়ে আশপাশের লোকজনদের ডাকদেন। পরে রুমের ভেতর থেকে সিলিং ফ্যানের সঙ্গে নাজনীনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে নিয়ে আসে।
গাজীপুরের টঙ্গীতে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মুস্তাফিজুর রহমান জানান, হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

বগুড়ায় অটোরিকশা ছিনতাই, চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ

রুমে মিলল চিরকুট, মসজিদে মিলল ঝুলন্ত ইমামের মরদেহ

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

