গাজীপুরের শ্রীপুরে ট্রাক চাপায় তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তা নিহত

গাজীপুরের শ্রীপুরে ট্রাকচাপায় ইউনুস আলী (৬০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার (৩০ জুন) উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তুলা উন্নয়ন বোর্ডের মেইন গেটের নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইউনুস আলী মাগুরা জেলার সদর উপজেলার লাহুরিয়া এলাকার মৃত আদম মোল্লার ছেলে। তিনি তুলা উন্নয়ন বোর্ডের বিজ ও তুলা সংগ্রহ জিনিং কর্মকর্তা হিসেবে দায়িত্বে ছিলেন।
নিহতের স্বজন রাশেদ মিয়া বলেন, গতকাল শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নতুন বাজার রোড ডিভাইডার এলাকায় একটি ট্রাক ইউনুস আলীর মোটরসাইকেলকে চাপা দিলে সড়কে ছিটকে পড়েন তিনি। এসময় ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গাজীপুরের মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ছাত্রশিবির নেতার

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে আগুন, চালকসহ দুইজনের মৃত্যু

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

