গাজীপুরের শ্রীপুরে যুবককে হত্যার ঘটনায় বাবা-ছেলে আটক

গাজীপুরের শ্রীপুরে তুলে নিয়ে ছুরিকাঘাতে মো: আব্দুল্লাহ (২৬) নামের এক যুবককে হত্যার ঘটনায় প্রধান আসামিসহ ২ জনকে আটক করেছে র্যাব-১। বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে র্যাব-১-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) মো: মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আটককৃতরা হলেন, উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি এলাকার মো. শহিদুল ইসলাম শহিদ (৪৫) ও তাঁর ছেলে মো: এহসানুল হক (২৪)। নিহত মো: আব্দুল্লাহ উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি এলাকার মো: শাহাদাত আলীর ছেলে। তিনি স্থানীয় একটি কারখানার শ্রমিক ছিলেন।
র্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (১৩ মার্চ) রাতে র্যাব তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যা মামলার প্রধান আসামি রজধানীর দক্ষিণখান থানার আব্দুল্লাহপুর আটিপাড়া এলাকায় আত্মগোপনে আছেন। এর পরিপ্রেক্ষিতে র্যাবের একটি অভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে শহিদুল ইসলাম শহিদ ও তাঁর ছেলে এহসানুল হককে আটক করে। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

গাজীপুরের শ্রীপুরে যুবককে হত্যার ঘটনায় বাবা-ছেলে আটক, এ বিষয়ে র্যাব-১-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) মো মাহফুজুর রহমান জানান, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পরপরই র্যাব ছায়া তদন্ত শুরু করে। এর ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তির মাধ্যমে আত্মগোপনে থাকা হত্যাকাণ্ডের প্রধান আসামি ও সহযোগী তাঁর ছেলেকে রাজধানীর আব্দুল্লাহপুর এলাকা থেকে আটক করে সংশ্লিষ্ট থানায় তাদের হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, জমি নিয়ে দ্বন্দ্বের জেরে গত (৯ মার্চ) স্থানীয় বাঁশবাড়ি বাজারের পূর্ব পাশের মেধা বিকাশ প্রি-ক্যাডেট স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে মো: আব্দুল্লাহকে তুলে নিয়ে ধারালো ছুরি দিয়ে আঘাত করে হত্যা করা হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

বগুড়ায় অটোরিকশা ছিনতাই, চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

চুরি করতে ঢুকে হাতেনাতে আটক, ন্যাড়া করে দিলেন গ্রামবাসী

শেরপুরে অজ্ঞাত যানের ধাক্কায় নিহত ২

