চকরিয়ায় স্ত্রী হত্যার মামলায় বান্দরবান থেকে স্বামী গ্রেফতার

কক্সবাজারের চকরিয়ায় ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় স্বামী শওকত হাসান ওরফে মেহেদীকে (২৪) গ্রেফতার করেছে লামা থানা পুলিশ।
শুক্রবার (১৭ জানুয়ারি) রাত ৯টার দিকে বান্দরবানের লামা উপজেলার ইয়াংছা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে রাত ১২টার দিকে গ্রেফতারকৃত আসামিকে চকরিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করে লামা থানা পুলিশ।
গ্রেফতারকৃত শওকত হাসান কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের আজমউল্লাহ পাড়া এলাকার বাসিন্দা মৌলভী আবুল হাশেমের ছেলে।

জানা গেছে, গতকাল দুপুরে চকরিয়া উপজেলার মজিদিয়া মাদ্রাসা পাড়া এলকার শ্বশুর আবদুল হামিদের বসতঘরে ঢুকে শওকত হাসান তার স্ত্রী উম্মে হাফছা ও শাশুড়ি পারভীন আক্তারকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান ঘাতক শওকত। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক উম্মে হাফছাকে মৃত ঘোষণা করেন। আর উন্নত চিকিৎসার জন্য পারভীন আক্তারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ জানায়, ছুরিকাঘাতে উম্মে হাফছা নিহতের ঘটনায় শুক্রবার (১৮ জানুয়ারি) রাতে ৪ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন নিহতের বাবা আব্দুল হামিদ। এতে শওকত হাসান, তার বাবা মৌলভী আবুল হাশেম, মা মমতাজ বেগম ও বোন সুমাইয়া আক আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামায় আরও ২/৩ জনকে আসামি করা হয়।
চকরিয়ায় স্ত্রী হত্যার মামলায় শওকত হাসানের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মঞ্জুর কাদের ভূঁইয়া জানান, শওকত হাসানসহ ৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। আজ সকালে তাকে আদালতের মাধ্যমে করাগারে পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

শেরপুরে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

বগুড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা সুপার গ্রেপ্তার

