চট্টগ্রামের মীরসরাইয়ে পুকুরে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু

চট্টগ্রামের মীরসরাইয়ে পুকুরে ডুবে শিহাব মাহমুদ নামের ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৫ মার্চ) উপজেলার ওচমানপুর ইউনিয়নের মরগাং এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিহাব উপজেলার ওচমানপুর এলাকার মো: সিরাজুল ইসলাম মিঠুর ছেলে।
জানা গেছে, আজ সকালে শিশু শিহাবের মা সকালে ঘরের কাজে ব্যস্ত ছিলেন। শিহাব তখন বাড়ির বাইরে খেলা করছিল। পরে তাকে খুঁজে না পেলে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। পরে পুকুর থেকে শিশু শিহাবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রামের মীরসরাইয়ে পুকুরে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু’র বিষয়ে স্থানীয় ইউপি সদস্য তোফাজ্জল হোসেন ভূইয়া বলেন, শিহাব নামের একটি শিশুর মৃত্যুর খবর পেয়েছি। বাড়ির পাশের একটি পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা কারাগারে

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে ফেসবুক পোস্ট, চবি শিক্ষক সাময়িক বরখাস্ত

চট্টগ্রামে ৩২৭ কেজি গাঁজাসহ ৩৪৮ জন গ্রেপ্তার

‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন পাঁচ দিনের রিমান্ডে

বন্যার্তদের পাশে সেনা-নৌবাহিনী, পৌঁছে দিচ্ছে ত্রাণ ও চিকিৎসা সহায়তা

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

রুমে মিলল চিরকুট, মসজিদে মিলল ঝুলন্ত ইমামের মরদেহ

ফটিকছড়ি সীমান্তে ভারতীয় যুবক আটক

পুলিশের কাছে গেলে লাশ পাবি, চিরকুটের পরই অপহৃত শিশুর মরদেহ উদ্ধার

