‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন পাঁচ দিনের রিমান্ডে

চট্টগ্রামে ব্যবসায়ীর নির্মাণাধীন ভবনে হামলা ও ককটেল বিস্ফোরণের মামলায় ‘শীর্ষ সন্ত্রাসী’ হিসেবে পরিচিত মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১২ আগস্ট) দুপুরে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিম শুনানি শেষে এ আদেশ দেন। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ রিমান্ড মঞ্জুর করা হয়।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, হাটহাজারীর বড়দিঘির পাড় এলাকায় একটি নির্মাণাধীন ভবনে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় ইমনের বিরুদ্ধে করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হয়েছিল।
পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, গত জুলাইয়ে ব্যবসায়ী জসিম উদ্দিনের নির্মাণাধীন ভবনে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর আগে তাঁর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় তিনি হাটহাজারী থানায় মামলা করেন।
ইমনকে বুধবার সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। তাঁকে আদালতে আনার খবর ছড়িয়ে পড়ার পর আদালত এলাকায় নিরাপত্তাও বাড়ানো হয়।
এর আগে গত ২৯ জুলাই সকালে যশোর থেকে ভারতে পালিয়ে যাওয়ার সময় তিন সহযোগীসহ ইমনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ফটিকছড়ি থানার ১টি হত্যা ও ১টি অস্ত্র মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। ওই দুই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আদালত তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।
পুলিশ সূত্রে জানায়, ইমনের বিরুদ্ধে ১৫টি মামলা রয়েছে। তিনি বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অনুসারী হিসেবে পরিচিত। পুলিশের দাবি, চট্টগ্রামে সাজ্জাদের হয়ে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনায় ইমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন এবং বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবির জন্য ফোন করতেন।
ইমন ফটিকছড়ির কাঞ্চননগর এলাকার বাসিন্দা। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি বড় সাজ্জাদের সঙ্গে যুক্ত হন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় হানি ট্র্যাপে ফেলে মুক্তিপণ দাবি, নারীসহ গ্রেফতার ৭

বগুড়ার শেরপুরে কয়েল থেকে ভয়াবহ আগুনে গরু-ছাগল পুড়ে ছাই!

বন্যার্তদের পাশে সেনা-নৌবাহিনী, পৌঁছে দিচ্ছে ত্রাণ ও চিকিৎসা সহায়তা

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

রুমে মিলল চিরকুট, মসজিদে মিলল ঝুলন্ত ইমামের মরদেহ

ফটিকছড়ি সীমান্তে ভারতীয় যুবক আটক

পুলিশের কাছে গেলে লাশ পাবি, চিরকুটের পরই অপহৃত শিশুর মরদেহ উদ্ধার

চট্টগ্রামে নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামে দুই শিশুকে ধর্ষণচেষ্টা, গ্রেফতার ২

