চট্টগ্রামে জাল জন্ম নিবন্ধন তৈরি চক্রের দুই সদস্য আটক

চট্টগ্রামে জাল জন্ম নিবন্ধন সনদ তৈরিতে জড়িত ২ জনকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে নকল জন্ম নিবন্ধন সনদসহ আনুষঙ্গিক কাগজপত্র, চট্টগ্রামের কাউন্সিলর আব্দুস সবুর লিটন ও জন্মনিবন্ধন সহকারী সুমন গুপ্ত নামের এবং জন্মনিবন্ধন লঘু সম্বলিত ৬টি সিল ও স্ট্যাম্প প্যাড জব্দ করা হয়।
বুধবার (১৫ মে) চট্টগ্রাম নগরীর হালিশহর ও ডবলমুরিং এলাকা থেকে তাদেরকে আটক হয়। আটককৃতরা হলেন, ফেনীর সদরের সুন্দরপুর এলাকার মো: কাশেমের ছেলে মো: সাগর (২৪) ও কুমিল্লার দাউদকান্দি উপজেলার গোয়ালমারী ইউনিয়নের বাসিন্দা মো: জজ মিয়ার ছেলে মো: রেজাউল করিম (২৫)।

চট্টগ্রামে জাল জন্ম নিবন্ধন তৈরি চক্রের দুই সদস্যকে আটকের বিষয়ে হালিশহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কায়সার হামিদ জানান, আটককৃত সাগর ও রেজাউল নিজেদেরকে কাউন্সিলর অফিসের স্টাফ, কখনো পাসপোর্ট অফিসের কর্মচারী পরিচয়ে বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তা ও কাউন্সিলরদের সীল, স্বাক্ষর জাল-জালিয়াতির মাধ্যমে জন্ম নিবন্ধন সনদ তৈরি করতো।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নওগাঁয় হানিট্রাপ চক্রের ২ তরুণীসহ গ্রেপ্তার ৪

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

বগুড়ায় মিলের ভেতর বৃদ্ধকে হাত-পা বেঁধে হত্যা, ট্রান্সফরমার লুটপাট

শেরপুরে দম্পতিকে রশি দিয়ে বেঁধে স্বর্ণ ও নগদ টাকা লুট

শেরপুরে চেক জালিয়াতি করে টাকা আত্মসাৎ

পথকুকুরকে কুপিয়ে জখম করার দায়ে বগুড়ায় গ্রেপ্তার ১

শেরপুরে ১০ পিস ইয়াবাসহ ৬ মামলার আসামি আটক

শেরপুরে মাদ্রাসার দুই শিশুর ওপর অমানবিক নির্যাতন, পালালেন ২ শিক্ষক

শেরপুরে ৩ মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দিল এলাকাবাসী

