রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

অন্বেষণ ডেস্ক :

চট্টগ্রামে পিকনিক বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

বিশেষ সংবাদ

চট্টগ্রামে পিকনিক বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪। চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী মহাসড়কের লোহাগাড়া এবং চকরিয়া উপজেলার সীমান্তবর্তী উত্তর হারবাং কলাতলী এলাকায় পিকনিক বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৫ জন।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

চট্টগ্রামে পিকনিক বাস ও লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহতরা হলেন, কক্সবাজারে চকরিয়া উপজেলার উত্তর হারবাং এলাকার মো: মোস্তাক আহমদের ছেলে মো: রিদুওয়ান, মো: রশিদ আহমদের ছেলে মো: আবু বক্কর, মো: মোজাফফর হোসেনের ছেলে মো: মহিউদ্দিন ও মো: বাদশা মিয়ার ছেলে মো: জয়নাল হোসেন। নিহতরা ছিলেন লেগুনার যাত্রী। দিনমজুরের কাজ করার জন্য লোহাগাড়ার দিকে যাচ্ছিলেন। আহত ৫ জন পিকনিক বাসের যাত্রী। তাৎক্ষণিকভাবে আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা বলেন, কক্সবাজার অভিমুখী জাকির ট্রাভেলস (ঢাকা মেট্টো ব-১৩-১৩৫১) নামের পিকনিক বাসের সাথে চট্টগ্রামমুখী লেগুনাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৪ জন লেগুনার যাত্রী নিহত হন। এ দুর্ঘটনায় আহতদের ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে লোহাগাড়ার বিভিন্ন হাসপাতালে নিয়ে যান।

পিকনিক বাসের যাত্রী মো: মামুন মিয়া জানান, আমরা আনন্দ ভ্রমণের উদ্দেশ্যে কক্সবাজারে যাচ্ছিলাম। এ এলাকায় হঠাৎ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে লেগুনাতে ধাক্কা দিলে হতাহতের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো: সেলিম উদ্দীন জানান, এ দুর্ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছি।

চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাহবুবুল হক ভূইয়া সাংবাদিকদের জানিয়েছেন, এ দুর্ঘটনায় নিহতদের মরদেহ চিরিঙ্গা হাইওয়ে থানার হেফাজতে রয়েছে। সংঘর্ষের গাড়ি ২টি জব্দ করা হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

কন্যা সন্তানের বাবা হলেন অভিনেতা নিলয় আলমগীর

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর বাবা হয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) তাঁর স্ত্রী তাসনুভা তাবাসসুম হৃদি কন্যাসন্তানের জন্ম দেন। এটি দম্পতির প্রথম সন্তান।সামাজিক যোগাযোগমাধ্যমে এই...

ধর্ম অবমাননার অভিযোগে বাউল শিল্পী আবুল সরকার গ্রেফতার

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লি ইউনিয়নের বাউল শিল্পী আবুল সরকারকে ইসলাম অবমাননার অভিযোগে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোরে মাদারীপুর জেলার...

জনপ্রিয়

অপরাধ

মুক্তিযোদ্ধাদের তুমুল লড়াইয়ে আজ মুক্ত হয় শেরপুর

আজ ঐতিহাসিক ১৪ ডিসেম্বর, বগুড়ার শেরপুর উপজেলা হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধাদের অকুতোভয় লড়াই ও ত্রিমুখী আক্রমণের মুখে পাকিস্তানি হানাদার...

হাদীর ওপর হামলাকারীর শেকড় যত শক্তিশালী হোক, উপড়ে ফেলা হবে: অ্যাটর্নি জেনারেল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর ওপর হামলার ঘটনায় কঠোর অবস্থানের কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, হামলাকারীর শেকড় যতই শক্তিশালী হোক...

ওসমান হাদীকে গুলির ঘটনায় শেরপুরে পৌর বিএনপির প্রতিবাদ সমাবেশ

ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় শেরপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পৌর বিএনপি। সমাবেশ...

মুক্তিযোদ্ধাদের তুমুল লড়াইয়ে আজ মুক্ত হয় শেরপুর

আজ ঐতিহাসিক ১৪ ডিসেম্বর, বগুড়ার শেরপুর উপজেলা হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধাদের অকুতোভয় লড়াই...

হাদীর ওপর হামলাকারীর শেকড় যত শক্তিশালী হোক, উপড়ে ফেলা হবে: অ্যাটর্নি জেনারেল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর ওপর হামলার ঘটনায় কঠোর অবস্থানের কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি...

ওসমান হাদীকে গুলির ঘটনায় শেরপুরে পৌর বিএনপির প্রতিবাদ সমাবেশ

ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় শেরপুরে বিক্ষোভ মিছিল ও...

জামায়াতে যোগ দিলেন বিএনপির সাবেক এমপি মেজর আখতারুজ্জামান

বিএনপির সাবেক সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।শনিবার (১৩ ডিসেম্বর) সকালে...

সন্ত্রাস দমনে ‘অপারেশন ডেভিল হান্ট: ফেজ-২’ চালু করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ...

সিজেডএম এর উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে কম্বল বিতরন

নওগাঁর সদর উপজেলার তিলকপুরে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম)...