শেরপুরে বন্ধ এতিমখানায় ৪ লাখ টাকার অনুদান উত্তোলনের অভিযোগ

বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নে একটি অচল এতিমখানার নামে গত দুই অর্থবছরে ৪ লাখ ৮ হাজার টাকা সরকারি অনুদান উত্তোলনের অভিযোগ উঠেছে। উপজেলার খুরতা গ্রামের ‘মানব উন্নয়ন কেন্দ্র এতিমখানা লিল্লাহ বোর্ডিং’ এর বিরুদ্ধে এই অনিয়মের অভিযোগ তুলে তদন্তের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন স্থানীয় বাসিন্দারা।
অভিযোগ সূত্রে জানা যায়, সরকারি নিবন্ধনপ্রাপ্ত (নম্বর-১২৪৪/০৭) এই এতিমখানাটিতে দীর্ঘদিন ধরে কোনো ছাত্র বা শিক্ষক নেই এবং এর কার্যক্রম সম্পূর্ণ বন্ধ। গত ২৭ জুলাই এলাকাবাসীর পক্ষে প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক মো. আব্দুল মমিন ইউএনও’র কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগে উল্লেখ করা হয়, প্রতিষ্ঠানটির সভাপতি মো. জুলফিকার আলী ও সহ-সভাপতি আবু রায়হান উভয়ই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হওয়া সত্ত্বেও নিয়মবহির্ভূতভাবে এই অর্থ উত্তোলন করেছেন।
উপজেলা সমাজসেবা কার্যালয়ের তথ্যমতে, ওই প্রতিষ্ঠানটি ২০২৪-২৫ অর্থবছরে ১ লাখ ৬৮ হাজার টাকা এবং ২০২৫-২৬ অর্থবছরে ২ লাখ ৪০ হাজার টাকা অর্থাৎ দুই অর্থবছরে মোট ৪ লাখ ৮ হাজার টাকা বিশেষ আর্থিক অনুদান গ্রহণ করেছে।
স্থানীয় বাসিন্দা ইউনুস আলী ও মাহবুবুর রহমান জানান, অনুদান আসার আগে লোক দেখানোর জন্য অল্প সময়ের জন্য প্রতিষ্ঠানটি খোলা হলেও টাকা উত্তোলনের পর তা আবার বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে দীর্ঘদিন ধরে সেখানে কোনো ছাত্র নেই এবং ভবনটি তালাবদ্ধ থাকে।
এ বিষয়ে শেরপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাইম ইসলাম বলেন, “চলতি মাসের শুরুতে আমি সরেজমিনে গিয়ে মাদ্রাসাটি তালাবদ্ধ পাই। সেখানে কোনো কার্যক্রমের অস্তিত্ব মেলেনি। বিষয়টি আমরা গুরুত্বের সাথে খতিয়ে দেখছি।”
অভিযোগ অস্বীকার করে প্রতিষ্ঠানের সভাপতি মো. জুলফিকার আলী জুয়েল বলেন, “প্রতিষ্ঠানটি নিয়ম মেনেই চালানো হয়েছে। অনুদানের টাকা প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্টেই জমা আছে।” সহ-সভাপতি আবু রায়হান এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি।
শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু বলেন, “বিষয়টি নিয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করা হচ্ছে। তদন্তে কোনো ধরণের অনিয়ম বা সরকারি অর্থ তছরুপের প্রমাণ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে পে-অর্ডার জালিয়াতির অভিযোগ সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে

শেরপুরে জরাজীর্ণ ভবন ও জনবল সংকটে স্থবির হয়ে পড়েছে তৃণমূলের স্বাস্থ্যসেবা

শেরপুরের ভবানীপুরে ৩টি গরু চুরির ঘটনায় থানায় অভিযোগ

শেরপুরে ছোনকা উচ্চ বিদ্যালয়ের নবাগত সভাপতিকে ফুলেল সংবর্ধনা

শেরপুরে আবাসিক এলাকায় অনিয়ন্ত্রিত লেকার কারখানায় চরম স্বাস্থ্যঝুঁকি

ভবানীপুরে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে চাল বিতরণ শুরু

শেরপুরে জাতীয় কবির স্মরণে ‘নজরুল বর্ষ’ পালন

শেরপুরে আরডিএর ৩৬তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন উদ্বোধন করলেন মির্জা ফখরুল

শেরপুরে উল্টো রথযাত্রা সম্পন্ন

