চট্টগ্রাম শহরে তালাবদ্ধ ফ্ল্যাট থেকে মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার

চট্টগ্রাম শহরে তালাবদ্ধ একটি ফ্ল্যাট থেকে মো: জুনায়েদ হোসেন সিজার (২১) নামের এক মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (৩ এপ্রিল) রাতে শহরের হাজিরপুল এলাকার একটি ভবনের চতুর্থ তলার এক বাথরুম থেকে লাশটি উদ্ধার করা হয়।
জানা গেছে, ঘটনার পর থেকেই ওই ফ্ল্যাটের ভাড়াটিয়ারা সবাই পলাতক আছে। ধারণা করা হচ্ছে, ওই যুবককে খুন করে তারা ভাড়াটিয়াড়া পালিয়ে গেছেন। তবে কীভাবে খুন করা হয়েছে সেটি জানা যায়নি। ঘটনার সঙ্গে নিহত জুনায়েদ হোসেন সিজার চট্টগ্রামের মীরসরাই উপজেলার ওসমানপুর এলাকার আবু জাফরের ছেলে। সে পটিয়া মাদরাসার হিফজ বিভাগের সাবেক ছাত্র ছিল।
চট্টগ্রাম শহরে তালাবদ্ধ ফ্ল্যাট থেকে মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধারের বিষয়ে বায়েজিদ বোস্তামি থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় কুমার সিনহা জানান, হাজিরপুলে জনৈক ডা. রফিকের মালিকানাধীন ভবনের চতুর্থতলার বাড়ির একটি বাথরুমে লাশটি পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে কয়েকদিন আগেই তাঁর মৃত্যু হয়েছে।

এটা স্বাভাবিক মৃত্যু নাকি হত্যা সেটা ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য নিহতের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

বগুড়ায় অটোরিকশা ছিনতাই, চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

রুমে মিলল চিরকুট, মসজিদে মিলল ঝুলন্ত ইমামের মরদেহ

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

