চাঁদপুরের মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর

চাঁদপুরের মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় আনিকা আক্তার (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (০২ জুন) উপজেলার উত্তর লুধুয়া গ্রামের মতলব-ছেংগারচর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু আনিকা উপজেলার উত্তর লুধুয়া গ্রামের মোহাম্মদ আলী বেপারীর মেয়ে। সে স্থানীয় লুধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে আনিকা স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। উপজেলার বায়তুল আকসা মসজিদের সামনের মতলব-ছেংগারচর সড়ক পার হতে গিয়ে অপর দিক থেকে আসা একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে আনিকা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চাঁদপুরের মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সানোয়ার হোসেন জানান, এ ঘটনায় নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ছাত্রশিবির নেতার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

