চাঁদপুরে জাহাজে ৭ হত্যার ঘটনায় সন্দেহভাজন ইরফান গ্রেফতার

বিশেষ সংবাদ

চাঁদপুরে হরিণা ফেরিঘাট এলাকায় মেঘনা নদীতে থেমে থাকা একটি জাহাজে ৭ জনকে খুনের ঘটনায় আকাশ মণ্ডল ওরফে ইরফানকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) সকালে কুমিল্লা জেলার র‌্যাব-১১ এর পাঠানো এক খুদে বার্তায় তথ্য জানা যায়।

র‌্যাব সূত্রে জানা গেছে, আকাশ মণ্ডল ওরফে ইরফানকে বাগেরহাট জেলার চিতলমারী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। চাঁদপুরে জাহাজে হামলার শিকার ৮ জনের সাথে ছিলেন ইরফান। হত্যাকাণ্ডের ঘটনার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ৭ জনের মৃত্যুর ঘটনায় হাইমচর থানায় মামলা দায়ের করা হয়েছে। জাহাজের মালিক মো: মাহাবুব মুর্শেদ অজ্ঞাতদের আসামি করে এ মামলাটি করেছেন।

হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মহিউদ্দিন সুমন মামলার তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, মঙ্গলবার রাতে ৩৯৬/৩৯৭ ধারায় মামলাটি দায়ের করেন জাহাজের মালিক মো: মাহাবুব মুর্শেদ।

হত্যার শিকার ব্যক্তিরা হলেন, গ্রিজার মো: সজিবুল ইসলাম, মাস্টার গোলাম কিবরিয়া, সালাউদ্দিন, আমিনুর মুন্সী, লস্কর মো: মাজেদুল ইসলাম ও বাবুর্চি রানা কাজী। এ ছাড়া গুরুতর আহত হয়েছেন ফরিদপুর সদর উপজেলার দুর্গাপুর গ্রামের সেকান্দর প্রকাশ সেকেন্ড খালাসীর ছেলে সুকানী মো: জুয়েল (২৮)।

মামলার বাদী মো: মাহবুব মুর্শেদ এজহারে উল্লেখ করেছেন, আহত জুয়েলের গলাকাটা থাকায় সে কথা বলতে পারেনি। হত্যাকাণ্ডের ঘটনার বিবরণ দিতে পারেনি। সে সুস্থ হলে ডাকাতদের দেখলে চিনতে পারবেন বলে ইশারায় জানায়। তবে জুয়েলের সঙ্গে ইরফান নামে আরেকজন ছিলো বলে সে খাতায় লিখে জানায়। তবে তার ঠিকানা দিতে পারেনি।

ঘটনার পর পুলিশ ওই জাহাজটিতে পরিদর্শনের সময় ১টি রক্তাক্ত চাইনিজ কুঠার, ১টি ফোল্ডিং চাকু, ১টি মানিব্যাগ, নগদ ৮ হাজার টাকা, ২টি স্মার্ট ফোন, ২টি বাটন ফোন, ১টি বাংলা খাতা, ১টি সীল, ১টি হেডফোন জব্দ করা হয় বলেও মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

নৌ পুলিশ সূত্রে জানা গেছে, আহত জুয়েল বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাকে নিরাপত্তা দেয়া হচ্ছে।

এদিকে, জাহাজে খুন হওয়াদের মধ্যে ৬ জনের মরদেহ মঙ্গলবার বিকেলে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত পরিবারের স্বজনদের ২০ হাজার টাকার চেক এবং নৌ পুলিশের পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা প্রদান করা হয়। তবে বাবুর্চি রানা কাজীর স্বজনরা উপস্থিত না হওয়ায় তার মরদেহ হস্তান্তর করা হয়নি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

শুটিংয়ে সহশিল্পীকে মারধরের অভিযোগ, মুখ খুললেন তানজিন তিশা

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা অবশেষে শুটিং সেটে সহশিল্পী সামিয়া অথৈকে মারধরের অভিযোগ নিয়ে মুখ খুলেছেন। রাফাত মজুমদারের পরিচালনায় একটি ঈদ নাটকের...

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে চুরিতে বাধা দেওয়ায় কিশোরকে হাতুড়িপেটা

বগুড়ার শেরপুরে চুরিতে বাধা দেওয়ায় মো. মাহী (১৩) নামের এক কিশোরকে হাতুড়ি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে একদল চোর।শনিবার (৭ মার্চ) ভোররাতে উপজেলার...

৮০ হাজার নারীসহ এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশজুড়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা আরও বিস্তৃত ও কার্যকর করতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা করছে সরকার। এর মধ্যে প্রায় ৮০ হাজার হবেন নারী কর্মী।শনিবার (৭...

বগুড়ায় কোচিং সেন্টার পরিচালককে ছুরিকাঘাতে হত্যা

বগুড়ার সারিয়াকান্দিতে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘর্ষে চয়ন রাজভর (৪০) নামের এক কোচিং সেন্টারের পরিচালক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এ ঘটনায় তার ভাই নয়নসহ...

শেরপুরে চুরিতে বাধা দেওয়ায় কিশোরকে হাতুড়িপেটা

বগুড়ার শেরপুরে চুরিতে বাধা দেওয়ায় মো. মাহী (১৩) নামের এক কিশোরকে হাতুড়ি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে একদল...

৮০ হাজার নারীসহ এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশজুড়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা আরও বিস্তৃত ও কার্যকর করতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা করছে সরকার। এর মধ্যে প্রায়...

বগুড়ায় কোচিং সেন্টার পরিচালককে ছুরিকাঘাতে হত্যা

বগুড়ার সারিয়াকান্দিতে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘর্ষে চয়ন রাজভর (৪০) নামের এক কোচিং সেন্টারের পরিচালক ছুরিকাঘাতে নিহত...

কুয়েতে মিসাইল বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি যুবকের

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে মিসাইল বিস্ফোরণের ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম জাহেদ হোসেন...

বিদেশি চুক্তি নিয়ে আমাদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি: জামায়াত আমির

অন্তর্বর্তী সরকারের সময়ে বিভিন্ন দেশের সঙ্গে করা আন্তর্জাতিক চুক্তি...

দুই সাবেক উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল

দুই সাবেক উপদেষ্টাকে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের দাবিতে রাজধানীতে বিক্ষোভ...