শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

বগুড়া জেলা

ছাত্রলীগের সাবেক সহ-সভাপতির বিরুদ্ধে চাচিকে ধর্ষণের অভিযোগ

বিশেষ সংবাদ

বগুড়ার আদমদীঘিতে প্রবাসী চাচার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত সংগঠন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আব্দুস সবুর তুহিনের বিরুদ্ধে ।

এ ঘটনায় রবিবার (২৯ ডিসেম্বর) রাতে ভুক্তভোগী নিজেই বাদী হয়ে আদমদীঘি থানায় ধর্ষণ ও নারী নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। আজ সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ওই ভুক্তভোগী নারীর ডাক্তারী পরিক্ষার সম্পন্ন হয়েছে।।

মামলার এজাহার সূত্রে জানা গেছে , আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়নের চাটখইর গ্রামের আনোয়ার হোসেন তার স্ত্রী ও দুই সন্তান রেখে গত ৪ বছর আগে সৌদি আরবে যান। প্রবাসীর স্বামী বিদেশে থাকার সুযোগে তার স্ত্রীকে একই গ্রামের প্রতিবেশি ভাতিজা বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আব্দুস সবুর তুহিন নানাভাবে অনৈতিক কর্মকান্ডের জন্য কুপ্রস্তাব দিত। তার কুপ্রস্তাবে প্রবাসী চাচার স্ত্রী অস্বীকৃতি জানালে তুহিন তার সন্তানদের ক্ষতি করবে বলে নানা ধরণের হুমকি-ধামকি দেয়।

একপর্যায়ে গত ২৯ নভেম্বর দিবাগত রাত ১২টার দিকে ওই প্রবাসীর স্ত্রী ঘুমিয়ে পড়লে তার শয়ন কক্ষে ঢুকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি প্রকাশ না করার জন্য চাচিকে হুমকিও দেন ছাত্রলীগ নেতা তুহিন। পরে গত ১৬ ডিসেম্বর ভুক্তভোগীর স্বামী দেশে ফিরলে পুরো ঘটনা খুলে বলেন।

এ বিষয়ে অভিযুক্ত সাবেক ছাত্রলীগ নেতা আব্দুস সবুর তুহিনের বক্তব্যের জন্য তার সঙ্গে যোগাযোগ করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতির বিরুদ্ধে চাচিকে ধর্ষণের অভিযোগের সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান বলেন, ধর্ষনের অভিযোগে ভুক্তভোগী নারী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ভুক্তভোগী নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে আজ সকালে। অভিযুক্ত আসামীকে গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

বিএনপি ফেরাতে চাইলে নেতাকর্মীদেরও দলে নিতে হবে: রুমিন ফারহানা

বিএনপি যদি তাকে দলে ফেরাতে চায়, তাহলে তার সঙ্গে থাকা নেতাকর্মীদেরও দলে নিতে হবে—এমন স্পষ্ট বার্তা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সদ্য নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য...

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল মেনে নিয়ে সংসদে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামি বাংলাদেশ-এর আমির ডা. শফিকুর রহমান।শুক্রবার (১৩...

বিএনপি ফেরাতে চাইলে নেতাকর্মীদেরও দলে নিতে হবে: রুমিন ফারহানা

বিএনপি যদি তাকে দলে ফেরাতে চায়, তাহলে তার সঙ্গে থাকা নেতাকর্মীদেরও দলে নিতে হবে—এমন স্পষ্ট বার্তা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২...

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার...

ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল মেনে নিয়ে সংসদে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামি...

পাথরঘাটায় তরুণকে কুপিয়ে হাত বিচ্ছিন্নের জেরে হামলাকারীকে পিটিয়ে হত্যা

অন্বেষণ ডেস্ক : বরগুনার পাথরঘাটায় হামলাকারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এক যুবকের হাত বিচ্ছিন্ন করে ফেলার ঘটনার জের...

গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয়ী বিএনপির এস এম জিলানী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ তিন দশক পর রাজনৈতিক পটপরিবর্তনের...

নির্বাচনের জেরে চাঁদপুরে রক্তক্ষয়ী সংঘর্ষ, হাসপাতালে শিশু ও নারী

অন্বেষণ ডেস্ক : চাঁদপুরে নির্বাচন পরবর্তী সহিংসতা কেন্দ্র করে...