ছুটি কমিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুললো আজ থেকে

ছুটি কমিয়ে দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান আজ বুধবার (২৬ জুন) থেকে খুলে দেওয়া হয়েছে। যদিও ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিসহ আগামী ৩ জুলাই (বুধবার) শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ছিলো। কিন্তু পরবর্তীতে তা কমিয়ে ২৬ জুন পর্যন্ত করা হয়।
এবারের ঈদুল আজহা এবং গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছে ১৩ জুন (বৃস্পতিবার) থেকে, যা চলার কথা ছিলো ২ জুলাই (মঙ্গলবার) পর্যন্ত।
ছুটি কমিয়ে সংক্ষিপ্ত করার কারণ হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের যুক্তি হলো, পাঠদানের কর্মদিবস বছরব্যাপী কমেছে। এ ছাড়া শনিবারের সাপ্তাহিক বন্ধ পুনর্বহাল করার কারণে কর্মদিবস কমে যাবে। এ জন্য গ্রীষ্মের ছুটির ১ সপ্তাহ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের ছুটি কমেনি। শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষাপঞ্জি হিসেবে আগামী ২ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে প্রাথমিক বিদ্যালয়গুলো। ৩ জুলাই থেকে যথারীতি শুরু ক্লাস শুরু হবে। একই সাথে এখন থেকে স্কুল ও কলেজের সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার ২ দিনই বহাল থাকবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নৌবাহিনীর নতুন প্রধানকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ: এমপি নজরুলকে তাহেরী

আ. লীগের মনোনয়ন অনুষ্ঠানে ইউনিফর্ম পরে উপস্থিত, অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

বদলে যাচ্ছে ই-পাসপোর্ট, যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি

পাঁচ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা, বাড়ছে নদ-নদীর পানি

শাপলা চত্বরের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা, শেখ হাসিনাসহ ৪১ জন আসামি

সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে নিতে প্রতি ১০ কিলোমিটারে থাকবে অ্যাম্বুল্যান্স

সন্ধ্যার পর শিক্ষার্থীদের চা-দোকানে আড্ডা-ঘোরাঘুরি নিষিদ্ধ

চীনের ব্যবসায়িক অগ্রগতিতে পাশে থাকবে বাংলাদেশ: মির্জা ফখরুল

