জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেল মারা গেছেন

জনপ্রিয় অভিনেতা আহমেদ রেজা রুবেল মারা গেছেন। বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তার মৃত্যুর খবর ছড়িয়ে পরে। মৃত্যুকালে এ অভিনেতার বয়স হয়েছিল ৫৫ বছর।
জানা যায়, বুধবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে নুরুল আলম আতিকের নতুন সিনেমা ‘পেয়ার সুবাস’-এর একটি বিশেষ প্রদর্শনী ছিল। সিনেমাটিতে জয়া আহসানের পাশাপাশি একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন আহমেদ রুবেল।
এ প্রদর্শনীতে অংশ নিতেই পরিচালক নুরুল আলম আতিকের সাথে গাড়িতে করে বসুন্ধরা সিটিতে আসছিলেন তিনি। হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ায় দ্রুত আহমেদ রুবেলকে স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে এই অভিনেতার মৃত্যু হয়েছে।
এ জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেলের পুরো নাম আহমেদ রেজা রুবেল। ১৯৬৮ সালের ৩ মে চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজারামপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তবে ছোটবেলা থেকেই তিনি বেড়ে উঠেছেন ঢাকা শহরে।
অভিনয়ের মঞ্চে ‘ঢাকা থিয়েটার’-এর হয়ে হাতেখড়ি হয়েছে আহমেদ রুবেলের। ছোটপর্দায় তার অভিনীত ১ম নাটক গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নযাত্রা’। একুশে টেলিভিশনের ধারবাহিক নাটক মুহম্মদ জাফর ইকবালের ‘প্রেত’-এ অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান আহমেদ রুবেল। তবে বড়পর্দাতেও অভিনয় করেছেন তিনি। যার মধ্যে উল্লেখযোগ্য হলো- আখেরী হামলা, গেরিলা, শ্যামলছায়া, চন্দ্রকথা, ব্যাচেলর ইত্যাদি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ: এমপি নজরুলকে তাহেরী

আ. লীগের মনোনয়ন অনুষ্ঠানে ইউনিফর্ম পরে উপস্থিত, অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

বদলে যাচ্ছে ই-পাসপোর্ট, যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি

পাঁচ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা, বাড়ছে নদ-নদীর পানি

শাপলা চত্বরের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা, শেখ হাসিনাসহ ৪১ জন আসামি

সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে নিতে প্রতি ১০ কিলোমিটারে থাকবে অ্যাম্বুল্যান্স

সন্ধ্যার পর শিক্ষার্থীদের চা-দোকানে আড্ডা-ঘোরাঘুরি নিষিদ্ধ

চীনের ব্যবসায়িক অগ্রগতিতে পাশে থাকবে বাংলাদেশ: মির্জা ফখরুল

জিয়া হত্যার ৪৫ বছর পর গ্রেপ্তার মেজর মোজাফফর, আত্মগোপনের জীবন নিয়ে নতুন প্রশ্ন

