জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে নামাজ আদায় করলেন প্রধান উপদেষ্টা

পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত এই বিশেষ জামাতে অংশ নেন সুপ্রিম কোর্টের বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মুসল্লি।
ঈদের জামাত নির্বিঘ্ন করতে আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। সকাল থেকেই মুসল্লিরা পল্টন মোড়, মৎস্য ভবন ও হাইকোর্ট প্রাঙ্গণ হয়ে দীর্ঘ লাইনে জাতীয় ঈদগাহ ময়দানে প্রবেশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন পথেও দেখা যায় বিশাল মুসল্লির সমাগম।
এ বছর ঈদের প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। ক্বারীর দায়িত্ব পালন করেন বায়তুল মোকাররমের মুয়াজ্জিন মুহাম্মদ হাবিবুর রহমান।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ব্যবস্থাপনায় ঈদের প্রধান জামাতের জন্য জাতীয় ঈদগাহ মাঠ প্রস্তুত করা হয়। প্রায় ৩ লাখ ২২ হাজার ৮০০ বর্গফুট আয়তনের এই মাঠে একসঙ্গে ৩৫ হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করতে পারেন।
ঈদের এই পবিত্র দিনে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়। ঈদের খুশি সবার জীবনে আনন্দ বয়ে আনুক—এই প্রার্থনাই মুসল্লিদের কণ্ঠে ধ্বনিত হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

উৎসবমুখর পরিবেশে শেরপুরে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

বিদায়ী প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রধান উপদেষ্টা ড. ইউনূস

রোমের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

সৎ, নীতিবান ও দক্ষ অফিসাররাই পদোন্নতির যোগ্য: প্রধান উপদেষ্টা

ব্রিটিশ রাজা চার্লসের কাছ থেকে ‘হারমনি অ্যাওয়ার্ড’ পেলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

প্রধান উপদেষ্টার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ে সেনাপ্রধান সস্ত্রীক

‘ভুলে যাবেন না, আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি’: ড. ইউনূসকে হাসনাত

