ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি ব্যক্তিত্ব মাওলানা এমএ করিম ইবনে মছব্বির দীর্ঘ কয়েক মাসের সফর শেষে এবার নতুন গন্তব্যের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। সফরের অংশ হিসেবে তিনি জার্মানির ফ্রাঙ্কফুট থেকে লুফথানসা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে উজবেকিস্তানের বুখারা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন।

উজবেকিস্তানে পৌঁছানোর পর মাওলানা এমএ করিম ইবনে মছব্বির বিখ্যাত হাদিস গ্রন্থ ‘বুখারী শরীফ’-এর রচয়িতা হযরত ইমাম বুখারী (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে সমরকন্দে গমন করবেন। সেখানে তিনি মোট তিন দিন অবস্থান করবেন বলে জানা গেছে।
উজবেকিস্তান সফর শেষে তার পরবর্তী গন্তব্য ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা। এই সফরের পেছনে একটি অত্যন্ত আবেগপূর্ণ ও বিশেষ উদ্দেশ্য রয়েছে। মাওলানা এমএ করিম ইবনে মছব্বির সেখানে ইথিওপিয়ার বর্তমান প্রধানমন্ত্রী ও শান্তিতে নোবেল বিজয়ী আবি আহমেদের পিতা, মরহুম আলী আহমেদের কবর জিয়ারত করবেন।
জানা গেছে, মাওলানা এমএ করিম ইবনে মছব্বিরের জীবনে মরহুম আলী আহমেদের অবদান অপরিসীম। এক সময় নিজের জীবন বাজি রেখে তিনি মাওলানা করিমের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপকার করেছিলেন।
সেই গভীর কৃতজ্ঞতা ও স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই তিনি এই সফরের সিদ্ধান্ত নিয়েছেন। মাওলানা এমএ করিম ইবনে মছব্বির তার এই গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ সফরের সফল সমাপ্তির জন্য দেশবাসীর নিকট দোয়া প্রার্থনা করেছেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে বিদ্যালয়ের জমি বিক্রির অভিযোগ সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে

শেরপুরে কিন্ডারগার্ডেন এ্যাসোসিয়েশন’র উদ্যোগে বৃত্তি প্রাপ্তদের সংবর্ধনা প্রদান

শেরপুরে বর্ণিল আয়োজনে ৮ দিনব্যাপী রথযাত্রা উৎসব শুরু

শেরপুরে কালেমার পতাকা অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক

পিরোজপুর পৌর শ্মশানের কালীমন্দিরে ভাঙচুর, প্রতিমায় অগ্নিসংযোগ

মাদরাসায় যৌন নির্যাতন ঠেকাতে তদন্ত কমিশনের প্রস্তাব শায়েখ আহমাদুল্লাহর

বগুড়ায় অন্যতম পূজা সংখ্যা মহার্ঘের ১৭ তম প্রকাশনা উৎসব

শারদীয় দুর্গাপূজায় শেরপুরে অসহায়দের মাঝে বিএনপির বস্ত্র বিতরণ

দুর্গাপূজায় হিলি সীমান্তে বিজিবির টহল জোরদার

