প্রধান উপদেষ্টার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ে সেনাপ্রধান সস্ত্রীক

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানাতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
শনিবার (৭ জুন) দুপুরে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’-তে এই সাক্ষাৎ হয়। এসময় তার সঙ্গে স্ত্রীও ছিলেন।

সাক্ষাতে প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধান ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং একান্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছু সময় অতিবাহিত করেন। এই সাক্ষাৎকে ঘিরে ছিল সাদামাটা অথচ আন্তরিক এক রাষ্ট্রীয় সৌজন্যচিত্র।
এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে লিখেছেন,
সরকারি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও তার স্ত্রী।”
এর আগে, একই দিন দুপুরে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান-ও তার স্ত্রীকে সঙ্গে নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। ঈদ উৎসব উপলক্ষে শীর্ষ সামরিক কর্মকর্তাদের এই সাক্ষাৎ রাষ্ট্রীয় সৌজন্যের অংশ হিসেবে আয়োজিত হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

