ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকচাপায় কলেজ ছাত্র নিহত

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকচাপায় মো: সাহেদ আলী (২০) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে। বুধবার (৬ মার্চ) কালীগঞ্জ পৌরসভার বিহারী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাহেদ আলী উপজেলার ঈশ্বরবা এলাকার মো: রুনজান আলীর ছেলে। তিনি চলতি বছরে এইচএসসি পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন।
জানা গেছে, আজ সকালে মোটরসাইকেলযোগে বাড়ি থেকে কালীগঞ্জ শহরে যাচ্ছিলো সাহেদ আলী। পথে মধ্যে শহরের বিহারীমোড় এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা রডবোঝাই ১টি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকচাপায় কলেজ ছাত্র নিহতের বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু আজিব জানান, খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

বগুড়ায় অটোরিকশা ছিনতাই, চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ

রুমে মিলল চিরকুট, মসজিদে মিলল ঝুলন্ত ইমামের মরদেহ

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

