ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শানু (২৫) নামের এক পলিটেকনিক কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার গাজীরহাট-পাঁচপীর এলাকা থেকে তার ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শানু উপজেলার গাজীরহাট-পশ্চিমপাড়া এলাকার মো: তাহের হোসেনের ছেলে। সে ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে গাজীরহাট-পশ্চিমপাড়া এলাকা কৃষকরা ধান ক্ষেতে পানি সেচ দিতে গিয়ে পাশের পাঁচপীর কবরস্থানের একটি আমগাছের ডালে শানুর ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে তার পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহত শানুর চাচাতো ভাই সাদ্দাম হোসেন বলেন, শানুকে আমরা রবিবার বাড়িতেই দেখেছিলাম। তবে রাতে শানু বাড়িতে ফিরেছিল কি না তা জানি না। শানুর মৃত্যু পরিকল্পিত হত্যা বলে দাবি জানায় তার পরিবারের সদস্যরা।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধারের বিষয়ে, রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ আসেনি। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

বগুড়ায় অটোরিকশা ছিনতাই, চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ

রুমে মিলল চিরকুট, মসজিদে মিলল ঝুলন্ত ইমামের মরদেহ

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

