ঢাকার আশুলিয়ায় ১৬টি ঝুট গোডাউনে আগুন

ঢাকার আশুলিয়ায় অন্তত ১৬টি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ৭ ইউনিটের প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
শনিবার (২৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার এনায়েতপুর এলাকায় অন্তত ১৬ টি গোডাউনে এ আগুনের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, গতকাল রাত সাড়ে ১০টার দিকে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সাভার ফায়ার সার্ভিসের ২টি ও ধামরাই ফায়ার সার্ভিসের ২টি ইউনিটসহ মোট ৭ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। ফায়ার সার্ভিসের ৭ ইউনিটের প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ঢাকার আশুলিয়ায় ১৬টি ঝুট গোডাউনে আগুন বিষয়টি নিশ্চিত করে সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রনব চৌধুরী বলেন, শনিবার দিবাগত রাত ২ টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ক্ষয়ক্ষতি ও আগুনের সূত্রপাত সম্পর্কে তদন্ত করে জানানো হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ধুনটে আগুনে পুড়ে ছাই ব্যবসা প্রতিষ্ঠান, ২৫ লাখ টাকার ক্ষতি

বাগেরহাটে মাজারের দিঘিতে শিশুকে টেনে নিল কুমির

শেরপুরে লাচ্ছা-সেমাই কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৫ লাখ টাকার মালামাল

শেরপুরে ইলেকট্রনিক্স গোডাউনে আগ্নিকাণ্ডে ৩ লাখ টাকার ক্ষতি

মাদকের টাকা না পেয়ে নিজ ঘরে আগুন দেওয়ার অভিযোগ যুবকের বিরুদ্ধে

বগুড়ায় চলন্ত বাসে হঠাৎ আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

শেরপুরে যুবদল নেতার বাড়িতে আগুন, ছাই হলো ৫০ লাখ টাকার সম্পদ

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন

কিছু মোবাইল সাংবাদিক অপসাংবাদিকতা করছে: আতিকুর রহমান রুমন

