তাজনূভা জাবীনকে নিয়ে মিথ্যাচার ও প্রোপাগান্ডা চালানো হচ্ছে: এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অভিযোগ করেছে, দলটির যুগ্ম-আহ্বায়ক ডা. তাজনূভা জাবীনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো একটি অডিওকে ঘিরে পরিকল্পিতভাবে প্রোপাগান্ডা ও মিথ্যাচার চালানো হচ্ছে। দলের দাবি, এটি শুধু ব্যক্তি আক্রমণ নয়, বরং রাজনীতিতে নারীর অবস্থান দুর্বল করার চেষ্টা।
বৃহস্পতিবার (১৯ জুন) সকালে এনসিপির যুগ্ম-আহ্বায়ক (দফতর) সালেহ উদ্দিন সিফাতের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “কিছু অনলাইন প্ল্যাটফর্ম ও পতিত ফ্যাসিবাদী চক্র এই কুরুচিপূর্ণ ও যৌন হয়রানিমূলক অপপ্রচারের সাথে জড়িত। এটি বিচ্ছিন্ন কোনও ঘটনা নয়। এর আগেও আমাদের নারী নেত্রীদের লক্ষ্য করে একই ধরণের ষড়যন্ত্রমূলক ক্যাম্পেইন চালানো হয়েছে।”

এনসিপি মনে করে, এসব প্রচেষ্টা কেবল নারীর প্রতি অবমাননা নয়,এ টি নারী নেতৃত্বের রাজনৈতিক ক্ষমতায়নকে খর্ব করার কৌশল।
বিবৃতিতে আরও বলা হয়, দীর্ঘ দেড় দশকের গুম-খুন-ধর্ষণ আর ফ্যাসিবাদী শাসনের পর দেশের রাজনীতিতে নারীরা জুলাই অভ্যুত্থানের মাধ্যমে কর্তাসত্তা ফিরে পেয়েছেন। এই পরিবর্তনের পর থেকেই নারী নেতৃত্বকে রুখতে কিছু পুরনো রাজনৈতিক শক্তি নতুন করে সক্রিয় হয়েছে।
তারা অভিযোগ করে, কিছু মিডিয়া হাউস ও সাংবাদিক এই প্রোপাগান্ডায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত হয়েছেন। এমনকি একটি মূলধারার জাতীয় দৈনিকও তাজনূভাকে ঘিরে ইঙ্গিতপূর্ণ ফটোকার্ড প্রকাশ করেছে, যা তাকে আরও বেশি জনসমক্ষে অরক্ষিত করেছে।
এনসিপি হুঁশিয়ার করে বলেছে, “এই ধরণের অপপ্রচার ও যৌন হয়রানিমূলক ক্যাম্পেইন অব্যাহত থাকলে আমরা আইনি ব্যবস্থাসহ সবধরনের প্রতিরোধ গড়ে তুলব। কাউকে ছাড় দেওয়া হবে না।”
বিজ্ঞপ্তির শেষে বলা হয়, রাজনীতিতে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে এনসিপি ধারাবাহিকভাবে কাজ করছে। সেই ধারা থামাতে রাজনৈতিক প্রতিপক্ষরা বারবার আক্রমণ চালাচ্ছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

১৪ জুলাই বগুড়ায় আসছেন নাসির পাটওয়ারী ও সারজিস আলম

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

লন্ডনের কেমব্রিজ থানায় হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন: বঙ্গভবন

নৌবাহিনীর নতুন প্রধানকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ: এমপি নজরুলকে তাহেরী

আ. লীগের মনোনয়ন অনুষ্ঠানে ইউনিফর্ম পরে উপস্থিত, অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

বদলে যাচ্ছে ই-পাসপোর্ট, যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি

