তেজগাঁওয়ে ক্রেনের আঘাতে লাইনচ্যুত ট্রেন, ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ

তেজগাঁওয়ে ক্রেনের আঘাতে লাইনচ্যুত ট্রেন, ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। রাজধানীর তেজগাঁও এলাকায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের সংঘর্ষে তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়েছে। ঘটনাটি ঘটার পর থেকেই ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৫টার দিকে তেজগাঁও এলাকায় দুর্ঘটনাটি ঘটে। রাজধানী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মো: মাসুদ সারওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তেজগাঁওয়ে ক্রেনের আঘাতে লাইনচ্যুত হওয়ার বিষয় মো: মাসুদ সারওয়ার বলেন, তিতাস কমিউটার ট্রেন তেজগাঁও স্টেশন ছেড়ে আসার পরেই এ ঘটনা ঘটে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের আঘাতে ওই ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়ে গেছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে হতাহতের কোনো খোজঁ খবর পাওয়া যায়নি। আপাতত ঢাকাসহ সারা দেশের সঙ্গে ঢাকার রেল চলাচল বন্ধ রয়েছে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

ধুনটে জমি বায়নার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, থানায় অভিযোগ

মাকে খুনের অভিযোগে বাবা কারাগারে, ৯ মাস বয়সে মারা গেল অনাথ শিশু খুশবু

শেরপুরে জমি বিরোধের জেরে সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১২

বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে ২ ভাই নিহত

মসজিদের তালা খোলা ঘিরে তাবলিগের দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১০

হামলার পর ডাকসু নেতা মুসাদ্দিক বললেন ‘বেঁচে আছি’

ছাত্রদলের সন্ত্রাসীরা শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্টের অপচেষ্টা চালাচ্ছে: গোলাম পরওয়ার

বকেয়া বেতনের দাবিতে মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

কোরবানির বর্জ্য অপসারণে ব্যস্ত রাজধানীর পরিচ্ছন্নতাকর্মীরা
পাঠক মন্তব্য
শীঘ্রই আসছে
মন্তব্য সিস্টেম শীঘ্রই চালু করা হবে।
