দাম বাড়ল এলপি গ্যাসের

ভোক্তা পর্যায়ে দাম বাড়ল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি)। জানুয়ারি মাসের জন্য ৪ টাকা বাড়িয়ে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) দাম বাড়ানোর নতুন ঘোষণা দিয়েছে। আজ থেকেই সেটি কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এবং সংশ্লিষ্ট প্রজ্ঞাপন ও আদেশ অনুযায়ী এলপিজি’র ওপর আরোপিত মূল্য সংযোজন করের (মুসক) হার পরিবর্তনের কারণে জানুয়ারি মাসের জন্য এলপিজি’র নতুন দাম ঘোষণা করা হয়েছে।

নিদের্শনা অনুযায়ী, গ্রাহক পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে জানুয়ারি মাসের শুরুতে এর দাম নির্ধারণ করা হয়েছিলো ১ হাজার ৪৫৫ টাকা। এ নিয়ে চলতি মাসে ২য় বারের জন্য দাম বাড়ল এলপি গ্যাসের।
এছাড়া বেসরকারি এলপিজি’র রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে করসহ প্রতি কেজি গ্যাসের দাম ১২১ টাকা ৫৬ পয়সা এবং রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা গ্যাসের দাম ১১৭ টাকা ৮১ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এর আগে, গত ১৩ জানুয়ারি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এলপি গ্যাসের উৎপাদন ও ব্যবহার সহজলভ্য করার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড মূল্য সংযোজন কর এবং সম্পূরক শুল্ক আইন ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন) এর ধারা ১২৬ এর উপধারা (৩) এ প্রদত্ত ক্ষমতাবলে এলপি গ্যাসের (শিরনামা সংখ্যা ২৭ দশমিক ১১) উৎপাদন পর্যায়ে ৭ দশমিক ৫ শতাংশের অতিরিক্ত মূল্য সংযোজন কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম জানা যাবে বৃহস্পতিবার

বাজারে সরবরাহ স্বাভাবিক, কমেছে আদা-রসুন-পেঁয়াজের দাম: প্রতিমন্ত্রী

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৪ হাজার টাকার বেশি

টানা ৫ দফায় কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২৩ হাজার টাকার বেশি

স্বর্ণের দাম টানা দুই দফায় ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা

ফের স্বর্ণের দাম কমলো

দেশে জ্বালানি সংকট নেই, দাম বাড়ানোর পরিকল্পনাও নেই: তথ্যমন্ত্রী

কমল সোনার দাম, ভরি কত?

