দুর্গাপূজায় তিনদিন ছুটির সুপারিশ করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

দুর্গাপূজায় তিনদিন সরকারি ছুটির সুপারিশ করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। সোমবার (১২ আগস্ট) দুপুরে সচিবালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমে এ কথা জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, দুর্গাপূজায় দুই-তিনদিন ছুটি দিলে অসুবিধার কী? আছে এই ছুটি আমরাও উপভোগ করব, সমস্যা তো নেই। এ ব্যাপারে সচিবকে বলেছি। এ সময় ছুটি বাড়ানোর বিষয়ে কেবিনেটে আলোচনা করা হবে বলেও জানান তিনি। আসন্ন জন্মাষ্টমী উপলক্ষে সারা দেশে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
দেশের বিভিন্ন জায়গায় হিন্দুদের ঘর-বাড়ি ও মন্দিরে হামলা ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে দাবি করে এর তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে দাবি জানিয়েছেন হিন্দু মহাজোটের নেতারা।

এ বিষয়ে সাখাওয়াত হোসেন বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের বিষয়ে তাদের দেয়া সব দাবি কেবিনেট বৈঠকে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে। যেসব দাবি কেবিনেট বৈঠক ছাড়াই সমাধান করা যায় সে ব্যাপারে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শারদীয় দুর্গাপূজায় শেরপুরে অসহায়দের মাঝে বিএনপির বস্ত্র বিতরণ

ঈদুল আজহায় সপ্তাহজুড়ে ছুটি

এবার কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

লুট হওয়া অস্ত্র নির্বাচনকালীন সময়ে ব্যবহার হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনে বিশৃঙ্খলার সুযোগ নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

ভোটের মাঠে সাড়ে ৫ লাখ আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

হাদি হত্যার ঘটনায় অনেক অগ্রগতি হয়েছে, তবে এখনই সব বলা যাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

ওসমান হাদির জন্য দোয়া চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

