ভোটের মাঠে সাড়ে ৫ লাখ আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে সারা দেশে ৫ লাখ ৫৫ হাজার ৯৫৮ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) সদস্য দায়িত্ব পালন করবেন। প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন করে সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (১২ জানুয়ারি) দুপুরে গাজীপুরে এক অনুষ্ঠানে এসব তথ্য জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী জাতীয় নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়—সে লক্ষ্যেই এই বিশাল জনবল প্রস্তুত রাখা হয়েছে। দেশের ৪২ হাজার ৭৬৬টি ভোটকেন্দ্রের প্রতিটিতে আনসার-ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন করবেন।
তিনি জানান, নির্বাচন সামনে রেখে গত বছরের আগস্ট মাস থেকেই আনসার ও ভিডিপি বাহিনী সুপরিকল্পিত ও সমন্বিত প্রস্তুতি গ্রহণ করে আসছে। এর অংশ হিসেবে ইতোমধ্যে প্রায় ৫৬ হাজার উপজেলা-থানা কোম্পানি আনসার, ২ লাখ ৫৫ হাজার ভিডিপি সদস্য এবং ৩ হাজারের বেশি আনসার ব্যাটালিয়ন সদস্যকে মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। একই সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালনের জন্য সাড়ে চার লক্ষাধিক সদস্যকে এসটিডিএমএস সফটওয়্যারের মাধ্যমে তালিকাভুক্ত করা হয়েছে।
নির্বাচনী দায়িত্ব পালনে নিরপেক্ষতা ও পেশাদারিত্বের ওপর গুরুত্ব দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যেকোনো ধরনের অনৈতিক ও পক্ষপাতমূলক কর্মকাণ্ড থেকে আনসার-ভিডিপি সদস্যদের সম্পূর্ণভাবে বিরত থাকতে হবে। তিনি স্পষ্ট করে জানান, দেশের ভবিষ্যৎ কল্যাণে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা সবার পবিত্র দায়িত্ব, যা নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করতে হবে।
দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। এটি শুধু অর্থনৈতিক ক্ষতি করে না, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ভেতর থেকে দুর্বল করে এবং জনগণের আস্থা নষ্ট করে। কোনো সদস্য যদি ব্যক্তিস্বার্থ, লোভ বা রাজনৈতিক সুবিধার অংশ হয়ে কাজ করে, তাহলে তা রাষ্ট্রের ভিত্তিকেই ক্ষতিগ্রস্ত করে।
অনুষ্ঠানে সেরা নৈপুণ্য ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে চারজন নবীন প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যকে ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

দল থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি: ফেসবুকে জামায়াত নেতা

প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে আটক সিফাতের মুক্তি চাইলেন জামায়াত আমির

অতীতে সংখ্যালঘুদের ওপর নির্যাতন হয়েছিল, সরকার ব্যবস্থা নেয়নি: নাহিদ ইসলাম

কেউ অভিযোগ করতে পারবে না মাদ্রাসার শিক্ষার্থীরা মাদক সেবন করে: জামায়াত আমির

আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক

স্বরাষ্ট্রমন্ত্রীকে `কাঠের চশমা' খুলতে হবে: জাতীয় নারীশক্তি

বুধবার দেশে ফিরছেন মির্জা আব্বাস

ছয় দাবিতে ১১ দলের লংমার্চ, যানজট শঙ্কায় ক্ষমা চাইলেন পরওয়ার

