ঈদুল আজহায় সপ্তাহজুড়ে ছুটি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা সাত দিনের ছুটির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তবে ছুটির আগে ২৩ ও ২৪ মে অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পরে রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি থাকবে। এর আগে ২৩ ও ২৪ মে, যা শনি ও রোববার পড়েছে, সেদিন সরকারি অফিস খোলা থাকবে এবং স্বাভাবিক কার্যক্রম চলবে।

সরকারের এ সিদ্ধান্তে ঈদকে কেন্দ্র করে দীর্ঘ ছুটির সুযোগ তৈরি হলো। এতে রাজধানী ছাড়াসহ দূরপাল্লার যাতায়াতে চাপ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে ছুটির সময় সরকারি সেবা কার্যক্রমের ধারাবাহিকতা রাখতে আগাম প্রস্তুতির বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।
এদিকে একই বৈঠকে ‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬’-এর খসড়ারও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। স্থানীয় সরকার বিভাগ এ নীতিমালার উদ্যোক্তা।
মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়, এ নীতিমালার মাধ্যমে সারাদেশে স্বাস্থ্যসম্মত ও মানসম্মত পাবলিক টয়লেট সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পাবলিক টয়লেট ব্যবহারে সচেতনতা বাড়ানো, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নারী, শিশু, বয়স্ক, প্রতিবন্ধী ব্যক্তি ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ব্যবহারবান্ধব সুবিধা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া পাবলিক টয়লেট ব্যবস্থাপনার দীর্ঘমেয়াদি কার্যকারিতা নিশ্চিত করতে অর্থায়ন ও ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলার কথাও নীতিমালায় উল্লেখ রয়েছে। বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণ ও সময়ের প্রয়োজন অনুযায়ী নীতিমালা হালনাগাদের ব্যবস্থাও রাখা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

গণতন্ত্র ফিরে পেতে অনেক মূল্য দিতে হয়েছে: রাষ্ট্রপতি

সাংবাদিকদের কাজ চাঁচাছোলা প্রশ্ন করা, আমি জবাব দিতে প্রস্তুত: তথ্য উপদেষ্টা

ইউপি নির্বাচন উপজেলাভিত্তিক করার পরিকল্পনা করছে ইসি

