দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানে মিলল ৭৭০ বোতল ফেনসিডিল

দুর্ঘটনাকবলিত একটি পিকআপ ভ্যান থেকে ৭৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে সদর পুলিশ। রবিবার (৩১ মার্চ) সকালে চুয়াডাঙ্গা শহরের সিএন্ডবি পাড়া থেকে পিকআপ ভ্যানটি জব্দ করা হয়। তবে এসময় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চুয়াডাঙ্গা দিয়ে একটি ফেনসিডিলের চালান পাচার হবে। এমন তথ্যের ভিত্তিতে শহরের সিএন্ডবি পাড়ায় অভিযান চালায় সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মেফাউল হাসান। এসময় সন্দেহজনক ১টি পিকআপ সড়কের পাশে দুর্ঘটনাকবলিত অবস্থায় পাওয়া যায়। পরে ওই পিকআপটি তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকানো ৭৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ বিষয়ে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) (এসপি) আনিসুজ্জামান জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

