নওগাঁর মহাদেবপুরে নির্বাচন অফিসের সামনে থেকে ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার

নওগাঁর মহাদেবপুরে নির্বাচন অফিসের সামনে থেকে ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেল ৩ টায় র্যাবের বোমা নিস্ক্রিয়কারী একটি দল এ বস্তুটি উদ্ধার করে। বুধবার সকাল ১১ টার দিকে উপজেলা নির্বাচন অফিসের সামনে লাল কসটেপে মোড়ানো অবিস্ফরিত অবস্থায় ককটেল সদৃশ্য একটি বস্তু পড়ে থাকতে দেখা যায়। এতে উপজেলা চত্বর ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
উপজেলা নির্বাচন অফিসার মোঃ আল মামুন বলেন, সকাল ১১ টার দিকে নির্বাচন অফিসের সামনে ককটেল সদৃশ্য বস্তু দেখতে পেয়ে তিনি পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসারকে খবর দেন। খবর পেয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার (মহাদেবপুর সার্কেল) জয়ব্রত পাল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপারেশন) আহসানুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগ, ঘটনাস্থল পরিদর্শন করে র্যাবের বোমা নিস্ক্রিয়কারী দলকে খবর দেন। খবর পেয়ে র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এর নেতৃত্বে র্যাবের একটি বোমা নিস্ক্রিয়কারী দল বিকেল ৩ টায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবিস্ফরিত ককটেল সদৃশ্য বস্তুটি উদ্ধার করে।
নওগাঁর মহাদেবপুরে ককটেল উদ্ধারের বিষয়ে র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বলেন, নির্বাচনকে সামনে রেখে আতঙ্ক ছড়ানোর জন্য কেউ এ কাজটি করে থাকতে পারে। তবে র্যাবসহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোন নাশকতামূলক তৎপরতা রুখে দিতে প্রস্তুত রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার মোঃ কামরুল হাসান সোহাগ বলেন, বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

পুকুরে মাছ ধরতে গিয়ে জালে উঠল ককটেল সদৃশ বিস্ফোরকভর্তি ব্যাগ

স্বাস্থ্যকেন্দ্র বন্ধ নিয়ে প্রশ্ন করায় নওগাঁয় সাংবাদিককে প্রকাশ্যে মামলার হুমকি

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, শূন্যরেখায় আটকে দিল বিজিবি

নওগাঁয় রেললাইন পাশ থেকে কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার

আত্মহত্যা নয়, ছিল পরিকল্পিত হত্যা, ৮ মাস পর সিআইডির তদন্তে রহস্য উদঘাটন

রাণীনগরে ৫০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার

নওগাঁয় আম পাড়াকে কেন্দ্র করে বিরোধ, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

