নীলফামারীর ডোমারে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক

নীলফামারীর ডোমারে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুরকে আটক করেছে পুলিশ। সোমবার (১৮ মার্চ) সকালে থানায় এসে শ্বশুর অনিল চন্দ্র রায়ের (৫০) বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেস ভুক্তভোগী পুত্রবধূ (১৯)। সেদিন রাতেই অভিযুক্ত শ্বশুরকে অভিযান চালিয়ে আটক করে ডোমার থানা পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, প্রায় ২ বছর আগে প্রেমের সম্পর্ক নিয়ে অনিল চন্দ্র রায়ের পুত্র রনি চন্দ্র রায়ের সঙ্গে বিয়ে হয় একই উপজেলার চিকনমাটি দোলাপাড়া গ্রামের মানিক চন্দ্র রায়ের মেয়ের। বিয়ের পর স্বামীর বাড়িতেই বসবাস করতো সে।
তার স্বামী রনি চন্দ্র পেশায় একজন স্যানিটারি মিস্ত্রী। গত বৃহস্পতিবার (৭ মার্চ) স্বামী রনি কাজের জন্য বাড়ির বাইরে অবস্থান করেন। সেই সুযোগে গভীর রাতে শ্বশুর পুত্রবধূর ঘরে কৌশলে প্রবেশ করে ধর্ষণ করে।
নীলফামারীর ডোমারে পুত্রবধূকে ধর্ষণের বিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাঈদ চৌধুরী বলেন, মামলার এজাহারের প্রেক্ষিতে সোমবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত শ্বশুর অনিল চন্দ্র রায়কে আটক করা হয়। মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে আটককৃতকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

