নেত্রকোণায় প্রেমিকার বিয়ে ঠিক হওয়ায় অভিমানে যুবকের আত্মহত্যা

নেত্রকোণায় প্রেমিকার অন্যত্র বিয়ে ঠিক হওয়ায় অভিমানে মো: রহিমল হাসান বাবু (২৩) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। শনিবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের পাইলটি গ্রামে এ ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত রহিমল হাসান বাবু উপজেলার ওই গ্রামের মো: হাবিবুল মিয়ার ছেলে। তারা দুজনেই ঢাকায় পোশাক কারখানায় চাকরি করতো।
নিহতের পরবিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাবুর সঙ্গে ওই মেয়েটির দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। বাবু ও তার প্রেমিকা দুজনেই ঢাকায় থাকতো। সেখানে তাদের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ঈদের ছুটিতে তারা বাড়িতে আসে। এরপর ওই মেয়ের বিয়ের জন্য আলোচনা করতে থাকে মেয়েটির পরিবার। একথা শুনে বাবুর স্বজনরা মেয়েকে বিয়ের জন্য পারিবারিকভাবে আলোচনা করতে তাদের বাড়িতে যায়।

তবে বাবুর সঙ্গে ওই মেয়েটিকে বিয়ে দিতে পরিবারের লোকজন রাজি হননি। ক্ষোভে প্রেমিকার পরিবারকে আত্মহত্যার হুমকি দেন বাবু। গত শুক্রবার রাতে মেয়েটির অনত্র্য বিয়ের তারিখ ঠিক করে তার পরিবার। ক্ষোভে নিজে ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বাবু।
স্থানীয় (ইউপি) সদস্য সাজন মিয়া জানান, বাবুর সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল মেয়েটির। অন্যত্র বিয়ের কথা পাকাপাকি হওয়ায় ক্ষোভে সে আত্মহত্যা করেছে। তবে মেয়ের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।
নেত্রকোণায় প্রেমিকার বিয়ে ঠিক হওয়ায় অভিমানে যুবকের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: দেলোয়ার হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার মামলা করতে আবেদন করেছেন নিহত বাবুর বাবা। ঘটনা তদন্ত করে আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

বগুড়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৮

