নোয়াখালীর চাটখিলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নোয়াখালীর চাটখিলে ঢাকা-নোয়াখালী মহাসড়কে ট্রাকচাপায় মো: আরিফ হোসেন (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে উপজেলার ভীমপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আরিফ উপজেলার বদলকোট ইউনিয়নের হীরাপুর এলাকার মো: আলীর ছেলে।
স্থানীয়রা জানান, গতকাল ইফতারের পর বাড়ি থেকে মোটরসাইকেলযোগে চাটখিল বাজারে যাচ্ছিলো আরিফ। পরে রাত ৯টার দিকে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে মধ্যে ঢাকা-নোয়াখালী মহাসড়কের ভীমপুর ব্যাপারীর বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নোয়াখালীর চাটখিলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহতের বিষয়ে চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমদাদুল হক জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ছাত্রশিবির নেতার

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে আগুন, চালকসহ দুইজনের মৃত্যু

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

