পঞ্চগড়ের দেবীগঞ্জে ২টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

বিশেষ সংবাদ

পঞ্চগড়ের দেবীগঞ্জে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে ২টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৪ জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২ জন। বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুরে দেবীগঞ্জ উপজেলার সোনাহার-দেবীগঞ্জ সড়কের নতুনবন্দর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের লোহাগাড়া সুপারিতলা গ্রামের মো: ইয়াকুব আলীর ছেলে সাব্বির হোসেন (১৭), একই এলাকার মো: বাছের আলীর ছেলে কাউসার আলী (১৬), দেবীগঞ্জ সদর ইউনিয়নের খাঁ পাড়া এলাকার মো: হজরত আলীর ছেলে বরকত (১৭) এবং একই এলাকার মো: মজনু রহমানের ছেলে মো: সাব্বির (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদে বেড়ানোর জন্য ২টি ভিন্ন মোটরসাইকেলে ৩ বন্ধু খাঁ পাড়া থেকে দেবীগঞ্জের দিকে যাচ্ছিল। অপর ১টি মোটরসাইকেলে আরও ৩ জন লোহাগারা থেকে নীলসাগরের দিকে যাওয়ার সময় তাদের মুখোমুখি সংঘর্ষ হয়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ৬ জনকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রথমে মো: কাউসার আলীর মৃত্যু হয়। রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়ার পথে সুপারিতলা এলাকার মো: সাব্বির হোসেন মারা যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় খাঁ পাড়ার এলাকার সাব্বির ও বরকত নামের আরও ২ জনের মৃত্যু হয়।

পঞ্চগড়ের দেবীগঞ্জে ২টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের বিষয়ে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ইফতেখারুল মোকাদ্দেম জানান, এখন পর্যন্ত আমরা ২ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হয়েছি। তবে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জনের মৃত্যু হয়েছে বলে শুনেছি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

এসএসসিতে ফেল, জানার পর স্ট্রোক করেন পলাশের মা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ-দর্শকের কাছে যিনি ‘কাবিলা’ নামেই বেশি পরিচিত, তার জীবনের পেছনে লুকিয়ে আছে কঠিন সংগ্রাম আর বারবার ব্যর্থতার গল্প।...

জনপ্রিয়

অপরাধ

বরগুনায় কুকুরের কামড়ে হাসপাতালে ২৫ জন, তিনজনের অবস্থা গুরুতর

বরগুনার পাথরঘাটায় একটি বেওয়ারিশ পাগল কুকুরের কামড়ে অন্তত ২৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে...

নিয়োগ বিতর্কের পর এবার ৯৯ লাখের ক্ষতিপূরণ নিয়ে প্রশ্নবিদ্ধ ছোনকা স্কুল

বগুড়ার শেরপুর উপজেলার ঐতিহ্যবাহী ছোনকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে সরকারি ক্ষতিপূরণের ৯৯ লাখ টাকা উত্তোলন ও তিন শতাধিক দোকানের ভাড়া নিয়ে ব্যাপক আর্থিক অনিয়মের অভিযোগ...

স্বামীর মুখের দুর্গন্ধ নিয়ে থানায় স্ত্রীর অভিযোগ

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় স্বামীর মুখের দুর্গন্ধ ও পারিবারিক কলহের অভিযোগ তুলে থানায় লিখিত আবেদন করেছেন এক গৃহবধূ। পরে পুলিশ উভয় পক্ষকে ডেকে আলোচনা করে...

বরগুনায় কুকুরের কামড়ে হাসপাতালে ২৫ জন, তিনজনের অবস্থা গুরুতর

বরগুনার পাথরঘাটায় একটি বেওয়ারিশ পাগল কুকুরের কামড়ে অন্তত ২৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায়...

নিয়োগ বিতর্কের পর এবার ৯৯ লাখের ক্ষতিপূরণ নিয়ে প্রশ্নবিদ্ধ ছোনকা স্কুল

বগুড়ার শেরপুর উপজেলার ঐতিহ্যবাহী ছোনকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে সরকারি ক্ষতিপূরণের ৯৯ লাখ টাকা উত্তোলন ও তিন শতাধিক দোকানের...

স্বামীর মুখের দুর্গন্ধ নিয়ে থানায় স্ত্রীর অভিযোগ

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় স্বামীর মুখের দুর্গন্ধ ও পারিবারিক কলহের অভিযোগ তুলে থানায় লিখিত আবেদন করেছেন এক গৃহবধূ। পরে...

রাজধানীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, পাঁচ মরদেহ উদ্ধার

রাজধানীর কেরানীগঞ্জে গ্যাস লাইটার তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে...

ধর্ষণের অভিযোগে প্রাণিসম্পদ কর্মকর্তা কারাগারে

দিনাজপুরের হাকিমপুরে এক নারীকে ধর্ষণের অভিযোগে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা...

দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন জোনায়েদ সাকি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ থেকে পদত্যাগ করেছেন পরিকল্পনা...