পিরোজপুরে চোর সন্দেহে গণপিটুনি, নিহত ১

পিরোজপুরে চোর সন্দেহে গ্রমাবাসীর গণপিটুনিতে সেলিম শাহ (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) ভোরে জেলার ভান্ডারিয়া উপজেলার পশারীবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটেছে।
নিহত সেলিম শাহ’র ছেলে জসিম শাহ বলেন, গতকাল রাত ১১টার দিকে আমার বাবাকে বাড়ি থেকে দু’জন লোক ডেকে নিয়ে যায়। এরপর থেকেই থেকেই আব্বার মোবাইল ফোন নম্বর বন্ধ পাই। পরে আজ সকালে স্থানীয়রা জানান, আমার আব্বার মরদেহ স্থানীয় মালাকার বাড়ির পাশ পড়ে আছে। যে বাড়িতে আমার বাবাকে হত্যা করা হয়েছে তাদের সঙ্গে আমার আব্বার একটু ঝামেলা ছিল বলে আমি জানতাম।
স্থানীয় শাহিদুল ইসলাম ফিরোজ মালাকার বলেন, গতকাল দিবাগত রাত ৩টার দিকে দুজন ব্যক্তি সিঁধ কেটে আমার বাড়িতে ঢোকার চেষ্টা করে। পরে ডাকাডাকি করলে স্থানীয় লোকজন জড়ো হয়ে একজন চোরকে ধরে পিটুনি দেয়। এতে একজন মারা যান, আর অন্যজন পালিয়ে যান।

ভান্ডারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিয়া উদ্দিন জানান, গত রাতে পশারীবুনিয়া গ্রামে চোর সন্দেহে গ্রমবাসীর গণপিটুনিতে সেলিম শাহ নামের একজন মারা গেছেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলমান রয়ে এবং নিহতের স্বজনদের থানায় আসতে বলা হয়েছে বলেও জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

বগুড়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৮

