চট্টগ্রাম সদর

পেটে ছুরিকাঘাত ও পায়ের রগ কেটে ছাত্রলীগ নেতাকে হত্যা

বিশেষ সংবাদ

পেটে ছুরিকাঘাত ও পায়ের রগ কেটে মো: শাহাদাত হোসেন মনা নামে এক ছাত্রলীগ নেতাকে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার (০৭ জুলাই) রাতে চট্টগ্রাম নগরীর রিয়াজুদ্দিন বাজারে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহত শাহাদাত নগরীর ৩০ নং ওয়ার্ডের ছাত্রলীগ নেতা ছিলেন। তার বাড়ি মীরসরাই। তিনি ফার্নিচারের ব্যবসা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে ছাত্রলীগ নেতা শাহাদাত হোসেন নগরীর রিয়াজুদ্দিন বাজারের পাখি গলিতে যান পাখির খাবার কিনতে। এ সময় পূর্ব শত্রুতার জেরে স্থানীয় কয়েকজনের সাথে তার বাকবিতণ্ডা হয়।

এর একপর্যায়ে পাখির খাবারের দোকানে ঢুকিয়ে শাটার বন্ধ করে শাহাদাতকে অন্তত ১০ জন এলোপাতাড়ি মারপিট করে। এরপর তার পায়ের রগ কেটে দেয় এবং পেটে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যান শাহাদাত। পরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহতের পরিবারের দাবি, জনি, জুয়েল ও সফিকুলসহ মোট ১০ জনের একটি সংঘবদ্ধ চক্র শাহাদতকে হত্যা করেছে। এক যুবলীগ নেতার মদদে সন্ত্রাসীরা শাহাদতকে হত্যা করেছে বলে দাবি পরিবারের। এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা।

পেটে ছুরিকাঘাত ও পায়ের রগ কেটে ছাত্রলীগ নেতাকে হত্যার বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবাইদুল হক জানান, নিহতের বাবা বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যামামলা দায়ের করেছেন। আমরা আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছি। তবে ২ গ্রুপের মধ্যে কোন্দলের কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আসামি ও নিহতের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

তেলের সংকটের আশঙ্কা নেই, আতঙ্কিত হয়ে মজুত না করার আহ্বান জ্বালানি বিভাগের

দেশে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে কোনো ধরনের সংকটের আশঙ্কা নেই বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। একই সঙ্গে আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি তেল...

রানা প্লাজা থেকে বেঁচে ফিরে পদ্মায় বাসডুবিতে প্রাণ গেল নাসিমার

২০১৩ সালের ভয়াবহ রানা প্লাজা ধস থেকে অলৌকিকভাবে বেঁচে ফিরেছিলেন দিনাজপুরের পার্বতীপুরের নাসিমা বেগম (৪০)। ধ্বংসস্তূপের নিচে তিন দিন কাটিয়ে ফিরে এসেছিলেন জীবনে। কিন্তু...

ক্ষমতাচ্যুত নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি গ্রেফতার

নেপালে জেন-জি নেতৃত্বাধীন আন্দোলনের সহিংসতার ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।শনিবার (২৮ মার্চ) সকালে রাজধানীতে তার বাসভবন থেকে তাকে...

তেলের সংকটের আশঙ্কা নেই, আতঙ্কিত হয়ে মজুত না করার আহ্বান জ্বালানি বিভাগের

দেশে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে কোনো ধরনের সংকটের আশঙ্কা নেই বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। একই...

রানা প্লাজা থেকে বেঁচে ফিরে পদ্মায় বাসডুবিতে প্রাণ গেল নাসিমার

২০১৩ সালের ভয়াবহ রানা প্লাজা ধস থেকে অলৌকিকভাবে বেঁচে ফিরেছিলেন দিনাজপুরের পার্বতীপুরের নাসিমা বেগম (৪০)। ধ্বংসস্তূপের নিচে তিন...

ক্ষমতাচ্যুত নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি গ্রেফতার

নেপালে জেন-জি নেতৃত্বাধীন আন্দোলনের সহিংসতার ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।শনিবার (২৮ মার্চ)...

জিয়াউর রহমান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র: প্রধানমন্ত্রী

অন্বেষণ ডেস্ক : স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বাংলাদেশের জাতীয় ইতিহাসের সবচেয়ে গৌরবজনক ও তাৎপর্যপূর্ণ অধ্যায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী...

মহাস্থানগড়ে স্থাপিত হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র

উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের সুবিধার্থে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থানে জাতীয়...

জ্বালানি তেল দুই ঘণ্টার মধ্যেই শেষ হচ্ছে, তবুও সংকট নেই: জ্বালানিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ...