বগুড়ায় কোরবানির গরু আনতে গিয়ে প্রাণ গেল শিক্ষার্থীর

বগুড়ায় কোরবানির গরু আনতে গিয়ে ভটভটি উল্টে মো: আবিদ দোহা (১৫) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৭ জুন) সকালে আদমদীঘি উপজেলার বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের বাবলাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত দোহা উপজেলার তেতুলিয়া গ্রামের শিক্ষক মো: সাইদুজ্জামান তোতার ছেলে এবং নওগাঁ কেডি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিলেন।
পুলিশ সূত্রে জনা গেছে, দোহার পরিবার আদমদীঘি উপজেলার শালগ্রামের একটি খামার থেকে কোরবানির গরু কিনে সেখানেই রেখেছিলেন। সোমবার ঈদের দিন সকালে কোরবানির জন্য দোহা একটি ভটভটি নিয়ে গরুটি আনতে যায়।

গরু নিয়ে ফেরার পথে বাবলাতলা এলাকায় পৌঁছালে ভটভটি উল্টে গুরুতর আহত হয় দোহা। ঘটনাস্থল থেকে দোহাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বগুড়ায় কোরবানির গরু আনতে গিয়ে ভটভটি উল্টে শিক্ষার্থীর মৃত্যুর বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া মেনে বাকি কাজ সম্পন্ন করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ছাত্রশিবির নেতার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

