বঙ্গোপসাগরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মাছ ধরার ট্রলার পুড়ে ছাই, দগ্ধ ২

বঙ্গোপসাগরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১টি মাছ ধরার ট্রলার পুড়ে গেছে। এ সময় ২ জেলে দ্বগ্ধ হয়েছেন। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) চরগঙ্গামতি সংলগ্ন দেড় কিলোমিটার সাগর অভ্যন্তরে এ দুর্ঘটনাটি ঘটেছে।
অগ্নিদ্বগ্ধরা হলেন, মো: সাহেব আলী হাওলাদার (৪৫) ও মো: মামুন (৩০)। এর মধ্যে সাহেব আলীর অবস্থা খুবই আশঙ্কাজনক হওয়ায় তাকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বঙ্গোপসাগরে ট্রলারে আগুন লাগার বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, সব ধরনের মালপত্র নিয়ে ৮ জন জেলেসহ ট্রলারটি সাগরে মাছ শিকারের জন্য রওয়ানা দেয়। আনুমানিক দেড় কিলোমিটার বঙ্গোপসাগরের গভীরে গিয়ে রান্নার জন্য গ্যাস সিলিন্ডারের সুইচ অন করলে বিস্ফোরণে ট্রলারটিতে আগুন লেগে যায়।
আগুনে ট্রলার এবং জালসহ ট্রলারে থাকা সকল মালপত্র পুড়ে ছাই হয়ে যায়। এ সময় আগুনে ২ জেলের শরীরের বিভিন্ন অঙ্গ ঝলসে গেছেন। এ দুর্ঘটনার ক্ষয়ক্ষতির পরিমাণ অন্তত ১২ লাখ টাকা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

শেরপুরে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

গাজীপুরে রেললাইনে দাঁড়িয়ে টিকটক করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ২ যুবকের মৃত্যু

শেরপুরে যুবদল নেতার বাড়িতে আগুন, ছাই হলো ৫০ লাখ টাকার সম্পদ

পুলিশ সদস্যকে প্রাইভেটকারচাপা, সাবেক এমপি প্রার্থী আটক

রানা প্লাজা থেকে বেঁচে ফিরে পদ্মায় বাসডুবিতে প্রাণ গেল নাসিমার

৪০ যাত্রী নিয়ে পদ্মায় পড়ল বাস, দুজনের মরদেহ উদ্ধার

ঈদে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

পোষা বিড়ালকে বাঁচাতে গিয়ে ছাদ থেকে পড়ে তরুণীর মৃত্যু

