সড়ক ও রেল দুর্ঘটনা দেখাচ্ছে দায়িত্বহীনতার ভয়াবহ চিত্র: ডা. শফিকুর রহমান

কুমিল্লা ও ফেনীতে সাম্প্রতিক সড়ক ও রেল দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
রোববার (২২ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এসব মর্মান্তিক ঘটনা দেশের পরিবহন ব্যবস্থার দুর্বলতা এবং সংশ্লিষ্টদের দায়িত্বশীলতার ঘাটতিকে আবারও সামনে নিয়ে এসেছে।
ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে ১২ জন এবং ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় আরও ৩ জনের মৃত্যু তাকে গভীরভাবে ব্যথিত করেছে। নিহতদের পরিবারের এই ক্ষতি কোনোভাবেই পূরণ হওয়ার নয় বলেও তিনি মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, এ ধরনের দুর্ঘটনা শুধু বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও নিরাপত্তা ঘাটতির ফল। সড়ক ও রেলপথের নিরাপত্তা জোরদার এবং কার্যকর পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি।
তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ দ্রুত খুঁজে বের করে দায়ীদের আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে দৃশ্যমান ও কঠোর ব্যবস্থা নেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।
পোস্টের শেষাংশে ডা. শফিকুর রহমান নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ: তথ্য উপদেষ্টা

