বঙ্গোপসাগরে ধরা পড়ল ২০ কেজির কোরাল মাছ

বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের ১টি কোরাল মাছ। জেলে শাকিল মাঝির ইলিশের জালে কোরাল মাছটি ধরা পড়ে। বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে এই মাছটি কুয়াকাটা মৎস্য বাজারে নিয়ে আসা হয়। পরে নিলামের মাধ্যমে ১ হাজার ৫০ টাকা প্রতি কেজি দরে স্থানীয় মৎস্য ব্যবসায়ি মো: শাহাবুদ্দিন মাছটি কিনে নেন।
জেলে শাকিল মাঝি বলেন, সাগরে জাল ফেলার পর নানারকমের মাছের সঙ্গে কোরাল মাছটি আটকা পড়ে। এর আগে কখনও এত বড় মাছ তাদের জালে ধরা পড়েনি। প্রথমে মাছটি জাল থেকে ট্রলারে তুলতে বেগ পেতে হয়। তবে মাছটি ভালো দামে বিক্রি করতে পেরে তিনি খুব খুশি। মাছ ব্যবসায়ী শাহাবুদ্দিন বলেন, বাজাড়ে সামুদ্রিক বড় মাছের চাহিদা রয়েছে। তাই মাছটি রাজধানীর বাজারে পাঠানো হবে।
বঙ্গোপসাগরে ধরা পড়ল ২০ কেজির কোরাল মাছ এ বিষয়ে কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শ্রী অপু সাহা বলেন, গভীর সাগরে আরও বড় বড় মাছ রয়েছে। জেলেরা গভীর সাগরে জাল ফেললে আশা করা যায় তারা নিরাশ হবেন না। আগের চেয়ে সাগরে মাছের উৎপাদন অনেকটাই বেড়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বঙ্গভবন ছাড়ছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, চিকিৎসার জন্য যেতে পারেন বিদেশে

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই হবে নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী

অবশেষে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন: বঙ্গভবন

নৌবাহিনীর নতুন প্রধানকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ: এমপি নজরুলকে তাহেরী

আ. লীগের মনোনয়ন অনুষ্ঠানে ইউনিফর্ম পরে উপস্থিত, অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

বদলে যাচ্ছে ই-পাসপোর্ট, যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি

