বাগেরহাটের মোল্লাহাটে মৎস্যঘের থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

বাগেরহাটের মোল্লাহাটে মৎস্যঘের থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (৬ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার চরকান্তি এলাকার মৎস্যঘের থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহতের নাম-পরিচয় জানতে ও হত্যার কারণ উদঘাটন করতে পুলিশি তদন্ত চলমান।
বাগেরহাটের মোল্লাহাটে মৎস্যঘের থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধারের বিষয়ে মোল্লাহাট অফিসার ইনচার্জ (ওসি) এস এম আশরাফুল ইসলাম জানান, অজ্ঞাত ওই নারীর পরনে লাল রঙের জামা ও নিল রঙের স্যালোয়ার ছিল। নিহত ওই নারীর পরিচয় জানতে তদন্ত শুরু করা হয়েছে।
তিনি আরও জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

বগুড়ায় অটোরিকশা ছিনতাই, চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ

রুমে মিলল চিরকুট, মসজিদে মিলল ঝুলন্ত ইমামের মরদেহ

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

