মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬

অন্বেষণ ডেস্ক :

বিমানের লাইফ ভেস্টে লুকানো ছিল সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণ

বিশেষ সংবাদ

বিমানের লাইফ ভেস্টে লুকানো ছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণ। ৫ কেজি ৬৮৪ গ্রাম স্বর্ণসহ দুবাইফেরত এক যাত্রীকে গ্রেপ্তার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। গ্রেপ্তারকৃত যাত্রী বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ভোরে দুবাই থেকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর জানান, বৃহস্পতিবার (৭ডিসেম্বর) ভোরে ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন মো: ফজলে রাব্বী। গোপন সংবাদের মাধ্যমে কাস্টমস গোয়েন্দা কর্মকর্তা ও কর্মচারীরা সন্দেহভাজন হিসেবে মো: ফজলে রাব্বীকে চিহ্নিত করে জিজ্ঞাসাবাদ শুরু করেন। তিনি স্বর্ণের বার আনার বিষয়টি স্বীকার করেন ও জানান, ইউএস বাংলার বিমানের দুটি সিটের নিচে রাখা লাইফ ভেস্টে স্বর্ণের বার লুকিয়ে রাখা আছে।

ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে অভিযান চালিয়ে কালো স্কচটেপে মোড়ানো দুটি বান্ডেল উদ্ধার করা হয়। সেখানে ৪৮ পিস স্বর্ণের বার পাওয়া যায়। ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটের যাত্রীর কাছে আরও একটি স্বর্ণের পাওয়া যায়। মোট উদ্ধারকৃত স্বর্ণের পরিমাণ ৪৯টি বার। বারগুলোর মোট ওজন ৫ কেজি ৬৮৪ গ্রাম। আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৪১ লাখ টাকা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের উপপরিচালক মো: মিজানুর রহমান বলেন, স্বর্ণের বারগুলো কাস্টম হাউসের শুল্ক গুদামে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থানায় ফৌজদারি একটি মামলা দায়ের করা হয়েছে

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পূজা চেরির ১৬ সেকেন্ডের ভিডিও ভাইরাল

মাত্র ১৬ সেকেন্ডের একটি ভিডিও ঘিরেই তোলপাড় নেটদুনিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে অভিনেত্রী পূজা চেরির গায়ে হলুদের সাজে একটি ভিডিও, যা মুহূর্তেই কৌতূহল তৈরি...

বছর না ঘুরতেই ভাঙনের পথে তাহসান-রোজার সংসার

জনপ্রিয় সংগীত শিল্পি তাহসান খান ও রোজা আহমেদ জড়িয়েছিল নতুন এক সম্পর্কের গল্পে। বিয়ের খবর ছড়ানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা আর প্রশংসার কমতি ছিল...

জনপ্রিয়

অপরাধ

বাবা-মায়ের উপর অভিমান করে ছাত্রীর আত্মহত্যা

নওগাঁর সদর উপজেলার ইলশাবাড়ী গ্রামে রিমু আক্তার (১৭) নামের এক কলেজ ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে মর্মান্তিক এ...

শেরপুরে দৈনিক জনবানীর ৩৫তম বর্ষপূর্তি উদযাপন

বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জনপ্রিয় জাতীয় দৈনিক জনবানী পত্রিকার ৩৫ বছরে পদার্পণ উপলক্ষে বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৩টায় শেরপুর...

নওগাঁয় সাবেক এমপি শামসউদ্দীন আহমেদের সহধর্মিণীর জানাজা সম্পন্ন

নওগাঁ সদর-৫ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ ও সমাজসেবী আলহাজ্ব শামসউদ্দীন আহমেদের সহধর্মিণী জনাবা জাহানারা বেগম (৮৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...

বাবা-মায়ের উপর অভিমান করে ছাত্রীর আত্মহত্যা

নওগাঁর সদর উপজেলার ইলশাবাড়ী গ্রামে রিমু আক্তার (১৭) নামের এক কলেজ ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি)...

শেরপুরে দৈনিক জনবানীর ৩৫তম বর্ষপূর্তি উদযাপন

বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জনপ্রিয় জাতীয় দৈনিক জনবানী পত্রিকার ৩৫ বছরে পদার্পণ উপলক্ষে বর্ষপূর্তি উদযাপন করা...

নওগাঁয় সাবেক এমপি শামসউদ্দীন আহমেদের সহধর্মিণীর জানাজা সম্পন্ন

নওগাঁ সদর-৫ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ ও সমাজসেবী আলহাজ্ব শামসউদ্দীন আহমেদের সহধর্মিণী জনাবা জাহানারা...

শেরপুর-ধুনটে বেকারত্ব দূর করতে আসিফ সিরাজ রব্বানীর বিশেষ উদ্যোগ

বগুড়ার শেরপুর ও ধুনট উপজেলার শিক্ষিত তরুণদের প্রযুক্তিনির্ভর ও স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে ‘ইওর গেটওয়ে টু গ্লোবাল...

ঝিনাইদহে দেশীয় অস্ত্র নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের...

শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লা এলাকায় সংঘটিত...