ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের ৪ দিনের মাথায় নববধূকে গলা কেটে খুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের ৪ দিনের মাথায় তাসলিমা আক্তার (২০) নামের এক নববধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় স্বামী পলাতক রয়েছেন নিহতের স্বামী আব্দুল হামিদ। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) উপজেলার দক্ষিণ ইউনিয়নের হীরাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত নববধূ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব এলাকার মো: আব্দুর রাজ্জাকের কন্যা। ঘাতক স্বামী আখাউড়া উপজেলার হিরাপুর এলাকার আব্দুল লতিফের ছেলে আব্দুল হামিদুল (২৮)।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৯ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে তাসলিমাকে উঠিয়ে আনেন মো: আব্দুল হামিদুল। বিয়ের পরের দিন থেকেই স্বামী-স্ত্রীর মাঝে দাম্পত্য কলহের সৃষ্টি হয়। তারই জের ধরে (মঙ্গলবার) দুপুরে ধারালো ছুরি দিয়ে তাছলিমাকে গলা কেটে হত্যা করে ঘাতক স্বামী।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নববধূকে গলা কেটে খুন এ বিষয়ে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নুরে আলম জানান, পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করা হয়েছে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

বগুড়ায় অটোরিকশা ছিনতাই, চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ

শেরপুরে অজ্ঞাত যানের ধাক্কায় নিহত ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

