ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাংলাদেশে অবস্থিত ভারতীয় সকল ভিসা সেন্টার বন্ধ থাকবে। পরবর্তী আবেদনের তারিখ এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
বুধবার (০৭ আগস্ট) ভারতীয় ভিসা সেন্টারের ওয়েবসাইটে দেওয়া এক বার্তায় বন্ধের তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়, অস্থিতিশীল পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল আইভিএসি বন্ধ থাকবে।
ওয়েবসাইটে আরো জানানো হয়, পরবর্তী আবেদনের তারিখ এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। পরবর্তী কার্যদিবসে পাসপোর্ট সংগ্রহ করার জন্য অনুরোধ করা হয়েছে।
এর আগে, রবিবার (০৪ আগস্ট) ভারতীয় দূতাবাসের এক বার্তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে বাংলাদেশে অবস্থান করা ভারতীয় সকল নাগরিক ও শিক্ষার্থীদের দেশের ভিতরে ভ্রমণ না করার এবং চলাচল সীমিত করার আহ্বান জানানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নৌবাহিনীর নতুন প্রধানকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ: এমপি নজরুলকে তাহেরী

আ. লীগের মনোনয়ন অনুষ্ঠানে ইউনিফর্ম পরে উপস্থিত, অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

বদলে যাচ্ছে ই-পাসপোর্ট, যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি

পাঁচ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা, বাড়ছে নদ-নদীর পানি

শাপলা চত্বরের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা, শেখ হাসিনাসহ ৪১ জন আসামি

সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে নিতে প্রতি ১০ কিলোমিটারে থাকবে অ্যাম্বুল্যান্স

সন্ধ্যার পর শিক্ষার্থীদের চা-দোকানে আড্ডা-ঘোরাঘুরি নিষিদ্ধ

চীনের ব্যবসায়িক অগ্রগতিতে পাশে থাকবে বাংলাদেশ: মির্জা ফখরুল

