মাঠ থেকে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

মাঠ থেকে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে ঝালকাঠির কাঁঠালিয়ায় মো: সিহাব জমাদ্দার নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেলে উপজেলার পাটিখালঘাটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো: সিহাব ওই গ্রামের মো: ফারুক জমাদ্দারের ছেলে। সে বগিরাদপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে ঝড়ো হাওয়াসহ শিলার বৃষ্টি পড়ে। এ সময় সিহাব বাড়ির পাশের একটি মাঠ থেকে ছাগল আনতে যায়। ফেরার পথে বজ্রাঘাতে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

কাঁঠালিয়া থানার অফিসার ইনাচার্জ (ওসি) মো: নাসির উদ্দিন সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

বগুড়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৮

