মেডিকেল ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের ফলাফল স্থগিত

মেডিকেল ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা ও পিছিয়ে পড়া বিভিন্ন জনগোষ্ঠী কোটায় পাস করা ১৯৩ শিক্ষার্থীর ফলাফল আগমী ২৯ জানুয়ারি পর্যন্ত স্থগিত করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। কোটায় পাস করা ১৯৩ জনের যাচাই-বাছাই ২৯ জানুয়ারির মধ্যে, তবে সে পর্যন্ত মেডিকেল ভর্তি প্রক্রিয়া স্থগিত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।
সোমবার (২০ জানুয়ারি) বিকালে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. মো: সায়েদুর রহমান। তিনি বলেন, কোটা থাকবে কিনা সেই সিদ্ধান্ত নেবে রাষ্ট্র, স্বাস্থ্য মন্ত্রণালয় নয়।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানায়, আগামী ২৯ জানুয়ারির মধ্যে কোটায় পাস করা সকল শিক্ষার্থীদের কাগজপত্র যাচাই-বাছাই করা হবে। সেই জন্য তাদের কাগজপত্র অনলাইনে চাওয়া হয়েছে। ই-মেইলে পাঠাতে হবে সব তথ্য। এরপর নেওয়া হবে সাক্ষাতকার। এরপর প্রকাশ করা হবে চূড়ান্ত ফলাফল।

উল্লেখ্য, এ বছর এমবিবিএস ভর্তি পরীক্ষার আসন ৫ হাজার ৩৮০টি। এর মধ্যে মুক্তিযোদ্ধা কোটায় বরাদ্দ ছিলো মোট ২৬৯ আসন। তবে ৪০ নম্বর পেয়ে পাস করেছে ১৯৩ জন। চলতি বছর ভর্তি পরীক্ষার পাস নম্বর ছিলো ৪০। অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে মোট ৬০ হাজার ৯৫ জন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হন। এ বছর পাসের হার ৪৫.৬২ শতাংশ।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ঢাকায় শেষ মুহূর্তে স্থগিত অনুপম রায়ের কনসার্ট

ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ: এমপি নজরুলকে তাহেরী

আ. লীগের মনোনয়ন অনুষ্ঠানে ইউনিফর্ম পরে উপস্থিত, অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

বদলে যাচ্ছে ই-পাসপোর্ট, যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি

পাঁচ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা, বাড়ছে নদ-নদীর পানি

শাপলা চত্বরের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা, শেখ হাসিনাসহ ৪১ জন আসামি

সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে নিতে প্রতি ১০ কিলোমিটারে থাকবে অ্যাম্বুল্যান্স

সন্ধ্যার পর শিক্ষার্থীদের চা-দোকানে আড্ডা-ঘোরাঘুরি নিষিদ্ধ

চীনের ব্যবসায়িক অগ্রগতিতে পাশে থাকবে বাংলাদেশ: মির্জা ফখরুল

