রাজধানীর খিলগাঁওয়ে গলায় ফাঁস নিয়ে ৫ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

রাজধানীর খিলগাঁওয়ে গলায় ফাঁস নিয়ে সাবিহা জাহান (১২) নামের এক শিশু আত্মহত্যা করেছে। শুক্রবার (২৬ এপ্রিল) রাত ৮টার দিকে পূর্ব গোড়ান এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটেছে। নিহত সাবিয়া জাহান মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের ৫ম শ্রেণির শিক্ষার্থী ছিল।
নিহতের চাচাতো ভাই ফারুক খান জানান, গতকাল রাত ৮টার দিকে সাবিহা নিজের কক্ষে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নেয়। পরে তাকে ঝুলন্ত অবস্থায় নামিয়ে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কী কারণে সাবিহা গলায় ফাঁস নিলো-এ ব্যাপারে কিছু বলতে পারবো না।

রাজধানীর খিলগাঁওয়ে গলায় ফাঁস নিয়ে ৫ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো: বাচ্চু মিয়া জানান, নিহতের মরদেহ মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

বগুড়ার ধুনটে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

শেরপুরে অজ্ঞাত যানের ধাক্কায় নিহত ২

গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ১৭৯ জন গ্রেপ্তার

রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার, ২৫০ পয়েন্টে পয়েন্টে চেকপোস্ট

