রাজধানীর রামপুরায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর রামপুরায় গাজী নাজিউর রহমান নাদিম (২৪) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের বিবিএ ১ম বর্ষের শিক্ষার্থী ছিলেন। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে নাদিম বিশ্ববিদ্যালয় থেকে সন্ধ্যার পর বাসায় আসেন। এরপর পরিবারের কাউকে কিছু না বলে তিনি তার রুমে চলে যান। পরে তাকে অনেক ডাকাডাকি করলেও তার কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। এরপর দরজা ভেঙে পরিবারের সদস্যরা রুমে গিয়ে তাকে ফ্যানের সঙ্গে মাফলার পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তখন নাদিমের বাবা-মা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এরপর সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজধানীর রামপুরায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের বিষয়ে, রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মশিউর রহমান বলেন, আমরা বিষয়টি জানতে পেরেছি। এ ঘটনার পর একজন এসআইকে ঘটনা তদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠিয়েছি। প্রাথমিকভাবে জানা গেছে, ওই শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে মারা গেছেন। তিনি আত্মহত্যা করেছেন নাকি এর পেছোনে অন্য কোনো রহস্য আছে তা তদন্তের পর বলা যাবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ১৭৯ জন গ্রেপ্তার

রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার, ২৫০ পয়েন্টে পয়েন্টে চেকপোস্ট

