রাজধানীর হাতিরঝিলে সিএনজিচালিত অটোরিকশার চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত

রাজধানীর হাতিরঝিলে একটি সিএনজিচালিত অটোরিকশার সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি চালকের মৃত্যু হয়েছে।সোমবার (২৯ জানুয়ারি) বিকাল ৪টার দিকে হাতিরঝিলের রামপুরা লাগোয়া সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যাক্তির নাম মো: আশরাফ হোসাইন (৪২)।
জানা গেছে, এই ঘটনার পর গুরুতর আহত অবস্থায় সিএনজি চালক আশরাফকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানের চিকিৎসক সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
প্রতক্ষদশী মুজাহিদুল ইসলাম বলেন, যাত্রী নিয়ে ওই সিএনজি চালক হাতিরঝিলের মাই টিভি ভবনের সামনের দিয়ে যাচ্ছিলেন। তখন নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীসহ সিএনজিটি উল্টে যায়। এতে দুইজন যাত্রী সামান্য আহত হলেও গুরুতর আহত হন চালক। দ্রুত ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

রাজধানীর হাতিরঝিলে সিএনজিচালিত অটোরিকশার চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহতর বিষয়ে, ঢামেক হাসপাতালেরপুলিশ ক্যাম্পের ইনচার্জ মো: বাচ্চু মিয়া জানান, নিহতের মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা এ বিষয়টি হাতিরঝিল থানাকে জানিয়েছি। তিনি আরও জানান, নিহত ব্যক্তির সঙ্গে থাকা ড্রাইভিং লাইসেন্স থেকে তার পরিচয় জানা গেছে, তার নাম মো: আশরাফ হোসাইন, বাবার নাম মো: তোফাজ্জল হোসাইন। তার বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলায়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ছাত্রশিবির নেতার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

