রাজশাহীতে একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন প্রবাসাীর স্ত্রী

রাজশাহীতে একসঙ্গে ৫ ছেলে সন্তান প্রসব করেছেন নওগাঁর এক নারী। বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে ৫টি নবজাতকের জন্ম হয়।
প্রসূতি মেরিনা খাতুন (৩৫) নওগাঁ জেলার বদলগাছী উপজেলার শ্রীরামপুর এলাকার মালয়েশিয়া প্রবাসী আব্দুল মজিদের (৪০) স্ত্রী। এই দম্পতির আরও দুটি কন্যা সন্তান রয়েছে।
জানা গেছে, রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ২৬ নং ওয়ার্ডে ভর্তির পর অস্ত্রোপচার করে এসব নবজাতকের জন্ম হয়।
রাজশাহীতে একসঙ্গে ৫ সন্তানের জন্মের বিষয়টি নিশ্চিত করে রামেক হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের প্রধান রোকেয়া খাতুন বলেন, তার মাধ্যমেই প্রসূতি মেরিনা হাসপাতালে ভর্তি হন। প্রসূতির উচ্চ রক্তচাপ ও থাইরয়েডের সমস্যা ছিল। এ জন্য প্রসূতির সিজারিয়ান অপারেশন করতে হয়েছে। মা ও ৫ নবজাতক সুস্থ আছে বলেও জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

স্বাস্থ্যকেন্দ্র বন্ধ নিয়ে প্রশ্ন করায় নওগাঁয় সাংবাদিককে প্রকাশ্যে মামলার হুমকি

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, শূন্যরেখায় আটকে দিল বিজিবি

নওগাঁয় রেললাইন পাশ থেকে কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার

আত্মহত্যা নয়, ছিল পরিকল্পিত হত্যা, ৮ মাস পর সিআইডির তদন্তে রহস্য উদঘাটন

রাণীনগরে ৫০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার

নওগাঁয় আম পাড়াকে কেন্দ্র করে বিরোধ, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

মান্দায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪

