সরকারি সফরে রাশিয়া ও ক্রোয়েশিয়া গেছেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সরকারি সফরে রোববার (৬ এপ্রিল) রাশিয়ার উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছেন। রাশিয়া সফর শেষে তিনি আগামী (১০ এপ্রিল) ক্রোয়েশিয়ার উদ্দেশে যাত্রা করবেন।
রোববার (০৬ এপ্রিল) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।
এই সফরে জেনারেল ওয়াকার-উজ-জামান রাশিয়া ও ক্রোয়েশিয়ার সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি, দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময়ে অংশ নেবেন।
এছাড়া, তিনি সফরকালে কয়েকটি সামরিক স্থাপনা ও সমরাস্ত্র কারখানাও পরিদর্শন করবেন বলে জানা গেছে। সবকিছু শেষে সেনাপ্রধান আগামী ১২ এপ্রিল দেশে প্রত্যাবর্তন করবেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ: এমপি নজরুলকে তাহেরী

আ. লীগের মনোনয়ন অনুষ্ঠানে ইউনিফর্ম পরে উপস্থিত, অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

বদলে যাচ্ছে ই-পাসপোর্ট, যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি

পাঁচ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা, বাড়ছে নদ-নদীর পানি

শাপলা চত্বরের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা, শেখ হাসিনাসহ ৪১ জন আসামি

সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে নিতে প্রতি ১০ কিলোমিটারে থাকবে অ্যাম্বুল্যান্স

সন্ধ্যার পর শিক্ষার্থীদের চা-দোকানে আড্ডা-ঘোরাঘুরি নিষিদ্ধ

চীনের ব্যবসায়িক অগ্রগতিতে পাশে থাকবে বাংলাদেশ: মির্জা ফখরুল

জিয়া হত্যার ৪৫ বছর পর গ্রেপ্তার মেজর মোজাফফর, আত্মগোপনের জীবন নিয়ে নতুন প্রশ্ন

